Advertisement

Mimi Chakraborty: 'ছবিগুলো কে তুলে দেয়'? অঙ্কুশের প্রশ্নের মুখে মিমি, ভ্যাকেশনে নায়িকার সঙ্গে কে?

তাঁর পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন নায়িকা। এবারেও সুযোগ পেতেই সোলো ট্রিপে চলে গিয়েছেন মিমি।

অঙ্কুশের প্রশ্নে বেকায়দায় মিমিঅঙ্কুশের প্রশ্নে বেকায়দায় মিমি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 5:01 PM IST
  • ভ্যাকেশনে গিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিমি।

তাঁর পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন নায়িকা। এবারেও সুযোগ পেতেই সোলো ট্রিপে চলে গিয়েছেন মিমি। তাও আবার তাঁর পছন্দের জায়গা সি-বিচে। যদিও নায়িকা কোথায় গেছেন, তা সঠিকভাবে জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নায়িকার কাছের বন্ধু অঙ্কুশ করে বসলেন বেআক্কেল প্রশ্ন। আর মিমির প্রেমের জল্পনায় বাড়তি ঘি যোগ করলেন অভিনেতা। 

ভ্যাকেশনে গিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিমি। ছবিগুলোর মধ্যে সেলভি থাকলেও বেশিরভাগ ছবি অন্য কেউ তুলে দিয়েছে বলেন মনে হচ্ছে। ফুরফুরে মেজাজে রয়েছেন মিমি। সুইম পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। এই ছবি পোস্ট হতেই নায়িকার খুব কাছের বন্ধু অঙ্কুশ কমেন্টেই সেই ব্যাঁকা প্রশ্নটা করে বসলেন। অভিনেতা অন্য পাঁচজনের মতোই মিমির কাছে জানতে চান, তোর প্রতিটা সোলো ট্রিপে ছবিগুলো কে তুলে দেয়, এটা একটা বড় রহস্য। প্রসঙ্গত, এই প্রশ্নটা অনেকেই জানতে চান যে মিমি সোলো ট্রিপে গেলে কে তাঁর ছবি তুলে দেন। যদিও মিমি এই প্রশ্নের কোনও উত্তর দেননি। 

গত বছরও মিমিকে এই একই প্রশ্ন করে অস্বস্তিতে ফেলেছিলেন পার্নো মিত্র। সেই সময়ও নায়িকা সি-বিচেই ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন। ছবি পোস্ট করে ফটো কার্টেসিতে লাল রঙের ইমোজি দেন। আর তাতেই মিমিকে চেপে ধরেন পার্নে। সেই সময় পার্নো লেখেন, ‘ছবি সৌজন্যে লাল হৃদয়? হুমমমমমমমমমম।’ শোনা যাচ্ছে, সম্পর্কে রয়েছেন মিমি। তবে কার সঙ্গে প্রেম করছেন তা এখনও জানা যায়নি। প্রেমিককে সামনে আনেননি নায়িকা। ইন্ডাস্ট্রির ভেতরকার খবর, নায়িকার প্রেমিকা ইন্ডাস্ট্রির কেউ নন। মিমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও নিজের লাভ লাইফ নিয়ে কোনওদিনই মুখ খোলেননি। বরং মিমি বরাবর নিজেকে সিঙ্গল বলেই দাবি করে এসেছেন। 

পরিচালক রাজ ও মিমির প্রেমের কাহিনী ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তাঁদের বিয়ে হবে, এরকমটা শোনা গেলেও পরে এই সম্পর্ক ভাঙে। যদিও ব্রেকআপের কারণ এখনও স্পষ্ট নয়। শোনা যায়, মিমির সঙ্গে সম্পর্কে থাকাকালীন ঘনিষ্ঠতা বাড়ে শুভশ্রীর সঙ্গে। আবার এও শোনা যায়, তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’ ছবির শ্যুটিংয়ে গিয়ে ২০১৬ সালে গিয়ে আলাপ হয়। তুরস্কের বোদরুমে নুসরত জাহানের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। দুজনে একসঙ্গে নাচও করেছিলেন। তবে সেটাও টেকেনি। সে প্রেমিক নিয়ে বন্ধুরা যতই খোঁটা দিক, ৩৭ বছর বয়সে এসেও মিমি নিজেকে ব্যাচেলর বলেই দাবি করেন।   

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement