Advertisement

Parambrata Chatterjee: তৃণমূলের আরও ঘনিষ্ঠ পরমব্রত, এবার ঘাসফুল শিবিরের প্রচারে 'ডেবিউ' অভিনেতার

বহুদিন আগে থেকেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর এড়ায়নি কারোরই। ছেলে নিষাদের অন্নপ্রাশনেও মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পরমের আমন্ত্রণেই। তাই অনেকেই ভেবেছিলেন এই নির্বাচনে টিকিট পাচ্ছেন অভিনেতা-পরিচালক।

পরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 1:34 PM IST
  • বহুদিন আগে থেকেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

বহুদিন আগে থেকেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর এড়ায়নি কারোরই। ছেলে নিষাদের অন্নপ্রাশনেও মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পরমের আমন্ত্রণেই। তাই অনেকেই ভেবেছিলেন এই নির্বাচনে টিকিট পাচ্ছেন অভিনেতা-পরিচালক। যদিও তেমনটা হয়নি। তবে এবার রাজনৈতিক প্রচারে একরকম ডেবিউ হয়ে গেল পরমব্রতর। তৃণমূলের সমর্থনে প্রচারের ময়দানে দেখা গেল পরমব্রতকে। 

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। আর এই সময় প্রার্থীদের প্রচারও চলছে জোর কদমে। আর এরকমই এক প্রচার সভায় গিয়ে সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়ে ফেললেন পরমব্রত। প্রথম দফার ভোটের আগে পরমব্রতকে প্রচারে দেখা যায়নি। তবে এবার তিনি তৃণমূলের হয়ে প্রচার সারলেন। শনিবার নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় দেখা যায় পরমকে। সঙ্গে অবশ্য ছিলেন জুন মালিয়া। চক দিগনগর হাইস্কুলের মাঠে তৃণমূলের উত্তরীয় পরে নিজের বক্তব্য রাখলেন পরম। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এদিন মঞ্চে দাঁড়িয়ে পরম বলেন, ‘কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্য ভূমি থেকে আজকে ব্যক্তিগত ভাবে আমার এই রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু হচ্ছে। কিন্তু আজ কেন আমি এই এত ধুলো, রোদ সব কিছুকে উপেক্ষা করে ভরদুপুরে ছুটে এলাম, তার কারণটা একটাই, আমার মনে হয়েছে ২০২৬-এর এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা বাংলা-বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় এই প্রত্যেকটা বাঙালির সামিল হওয়া দরকার।’ তিনি সেই জনসমাবেশে উপস্থিত থাকা মহিলাদের উদ্দেশ্যে বলেন, 'আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে জনসমাগম সেখানে অধিকাংশই মায়েরা-বোনেরা আছেন। তাঁদের একবার মনে করিয়ে দিই, সেই সব রাজ্য থেকে যে সব রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটে, মহিলাদের অপমান করার ঘটনা ঘটে, সেখান থেকে বাইরের লোক এসে, পশ্চিম বাংলা যেটা এবছরও মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য বলে ঘোষণা হয়েছে, সেখানে মহিলাদের সুরক্ষা নিয়ে জ্ঞান দিয়ে যাবে আর আমরা চুপচাপ শুনে নেব এটা হতে পারে না। সেই কারণেই বলছি এই বছরের নির্বাচন বাংলা ও বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার লড়াই।'

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

পরমব্রত এই বক্তব্য প্রমাণ করে যে তিনি এখন সক্রিয়ভাবে তৃণমূল দলটিকে সমর্থন করছেন। আর এই নিয়ে কোনও দ্বিমত নেই। রবিবারও বেশ কিছু জনসভা ও পদযাত্রায় অংশ নেবেন পরমব্রত। আসলে ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে পরিচালক গিল্ডের পক্ষ থেকে হাইকোর্টে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে পরমব্রত ছিলেন অন্যতম। কিন্তু তারপর থেকেই পরমের হাত থেকে কাজ কমতে শুরু করে। বাধ্য হয়ে পরম নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নেন। যার প্রমাণ পাওয়া গিয়েছে গত বছরের বইমেলায়। অভিনেতা-পরিচালক যে ক্রমেই তৃণমূলের প্রিয় পাত্র হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। 

Read more!
Advertisement
Advertisement