Advertisement

Actor Imran Khan: মুম্বইয়ে CJP বিক্ষোভে অভিনেতা ইমরান খান, প্রিজনভ্যানে তুলল পুলিশ

বলিউড তারকাদের সামাজিক বা রাজনৈতিক প্রতিবাদ মিছিলে সশরীরে যোগ দিতে দেখা যাওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। কিন্তু ইমরান খান বরাবরই এই ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা পালন করে এসেছেন। পূর্বেও একাধিক পরিবেশগত ও সামাজিক ইস্যুতে তিনি রাজপথে নেমেছেন।

আটক ইমরান খানআটক ইমরান খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 6:08 PM IST
  • মুম্বইতে CJP-এর বিক্ষোভ চলাকালীন প্রায় ৪০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে ইতিমধ্যেই আটক হয়েছেন একাধিক ব্যক্তি। যাদের মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠি, মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন। শনিবার এঁদের সঙ্গেই  মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান থেকে আটক করা হল বলিউড তারকা ইমরান খান, প্রকাশ রাজ সহ বেশ কিছু অভিনেতাদের। এই নিয়ে মুম্বইতে CJP-এর বিক্ষোভ চলাকালীন প্রায় ৪০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। 

বলিউড তারকাদের সামাজিক বা রাজনৈতিক প্রতিবাদ মিছিলে সশরীরে যোগ দিতে দেখা যাওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। কিন্তু ইমরান খান বরাবরই এই ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা পালন করে এসেছেন। পূর্বেও একাধিক পরিবেশগত ও সামাজিক ইস্যুতে তিনি রাজপথে নেমেছেন। প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে যন্তর মন্তরে জমায়েতের পরিকল্পনা ছিল ককরোচ জনতা পার্টির।  CJP-এই আন্দোলনকে সমর্থন করতে দিল্লিতে একাধিক নেতা-নেত্রী, তারকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা জড়ো হন। 

জানা গিয়েছে, অগাস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টির এই জমায়েতে পুলিশের কোনও অনুমতি ছিল না। আর তাই মুম্বই পুলিশের পক্ষ থেকে অগাস্ট ক্রান্তি ময়দান সহ শহরের অন্যান্য স্থান থেকেও আটক করা হয় একাধিক জনকে। জানা গিয়েছে, শনিবার দক্ষিণ মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান থেকে কর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সমর্থকসহ অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে। দিল্লিতে সিজেপি-র বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভকারীরা অনুমতি ছাড়াই জড়ো হয়েছিলেন এই ময়দানে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে আটকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে। এদিন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে বান্দ্রা থেকে তুলে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়। থানার বাইরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন, যেখানে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরেও গিয়েছিলেন। সিজেপি সদস্যদের বিক্ষোভ প্রদর্শন প্রতিরোধ করতে দাদারের শিবাজি পার্কে মহিলা কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুম্বই জুড়ে অন্যান্য স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

ইতিমধ্য়েই দিল্লিতে আটক নেতাদের তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী কে এন বালাগোপাল, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউটিউবার ধ্রুব রাঠি। এছাড়াও দিল্লি বিমানবন্দরে প্লেন ল্যান্ড হতে না হতেই আটক হলেন অভিজিৎ দীপকে। একইসঙ্গে আটক করা হয়েছে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। 

Read more!
Advertisement
Advertisement