Advertisement

Jaayjeet Banerjee: ৯০ থেকে ওজন কমে ৭৬, 'দাদা'র ডায়েট প্ল্যানে জয়জিতের ভোল বদল

টলিপাড়ার ভীষণ চেনা মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে মধ্যেই নানান বিষয় নিয়ে অভিনেতা শিরোনামে থাকেন। গত বছর জয়জিতের ডিভোর্স নিয়ে কম চর্চা হয়নি। স্পষ্ট কথা সরাসরি বলতেই ভালোবাসেন অভিনেতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন তিনি।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 2:47 PM IST
  • টলিপাড়ার ভীষণ চেনা মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

টলিপাড়ার ভীষণ চেনা মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে মধ্যেই নানান বিষয় নিয়ে অভিনেতা শিরোনামে থাকেন। গত বছর জয়জিতের ডিভোর্স নিয়ে কম চর্চা হয়নি। স্পষ্ট কথা সরাসরি বলতেই ভালোবাসেন অভিনেতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন তিনি। এবারে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন কার পরামর্শ মেনে অভিনেতা তাঁর ভূঁড়ি ও ওজন কমাতে সক্ষম হয়েছেন। 

বিনোদন জগতে টিকে থাকতে হলে তারকাদের সব সময়ই ফিট থাকাটা খুব জরুরি। তবে অনেক ক্ষেত্রেই বাঙালি অভিনেতাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেরকমই ওজন বেড়ে গিয়েছিল জয়জিতেরও। ৯০ কেজি ওজন হয়ে গিয়েছিল জয়জিতের। এরপর সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মেনেই জয়জিতের ওজন কমে। অভিনেতা সৌরভের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে লেখেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরিতে দেখে আমাকে বলেছিলেন কী হচ্ছে এটা? ভূঁড়িটা কমাও। আমাকে বলেছিল রাত্রে কথা বলছি। রাতে কথা, ডায়েট চার্ট পাঠানো এবং মাঝে মাঝে ওজনের আপডেট। বেশী ওজন নয় প্রয়োজন। ৯০ থেকে এখন ৭৬ কিলো। ধন্যবাদ দাদা।'

 

জয়জিতের অতিরিক্ত ওজন কমানোর দায়িত্ব নিয়েছিলেন সৌরভ। তাঁরই পরামর্শ মেনে জয়জিৎ আজ ৯০ থেকে ৭৬ কিলো হয়েছেন। সৌরভ বরাবরই স্বাস্থ্যসচেতন। খাওয়া-দাওয়া করেন খুবই মেপে। বর্তমানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারেও রাশ টেনেছেন। বিশেষ করে ২০২১ সালের হার্টের সমস্যা হওয়ার পর থেকে, খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন এসেছে। কার্বোহাইড্রেট বর্জন করার জন্য, সৌরভ এখন ভাত এবং রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সঙ্গে ডায়েট থেকে চিনি পুরোপুরি বাদ। তাঁর খাবারের তালিকায় এখন প্রোটিনের আধিক্য বেশি। এছাড়াও শরীরচর্চাও করে থাকেন তিনি। 

জয়জিও দাদার সেই পরামর্শকে গুরুত্ব দিয়েছেন। এমনিতে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না। জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছে। বহুদিন ধরে জল্পনা থাকলেও, ২০২৬ সালের জানুয়ারি মাসে অভিনেতা নিজেই তাঁদের আইনি বিবাহবিচ্ছেদের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বিগত দুই বছর ধরেই তাঁদের ছাদ আলাদা। ছেলে যশোজিৎ বাবার কাছে থাকলেও মায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। 

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement