Advertisement

Jeetu Kamal: 'খুব শীঘ্রই আমি...', বড় পদক্ষেপ করতে চলেছেন জিতু

কিছুদিন আগেই শেষ হয়েছে জিতুর চিরদিনই তুমি যে আমার সিরিয়াল। এই সিরিয়াল চলাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। সম্প্রতি রাহুলের মৃত্যু নিয়েও সরব হন জিতু। রাহুলকে উদ্দেশ্য করে তিনি কবিতা লেখেন।

জিতু কমলজিতু কমল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 10:10 AM IST
  • ভাল-মন্দ মিশিয়ে টলিউডে বেশ জনপ্রিয় নায়ক জিতু কমল।

ভাল-মন্দ মিশিয়ে টলিউডে বেশ জনপ্রিয় নায়ক জিতু কমল। ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় যেমন প্রশংসিত তেমনি তাঁকে নিয়ে কম বিতর্ক নেই। তবে বরাবরই জিতু মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। জনপ্রিয়তা আকাশ ছুঁলেও তিনি মাটির কাছেই থাকতে ভালোবাসেন সর্বদা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় যখন কর্মবিরতি চলছিল, তখন ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের পাশে এসে দাঁড়িয়েছিলেন অভিনেতা। আর এবার সেই মানসিকতাকে সামনে রেখে আরও বড় পদক্ষেপ নিলেন জিতু। স্বামী বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুলে ফেললেন অভিনেতা। 

মঙ্গলবার রাতে জিতু এই সুখবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। খুব অল্প কথাতেই তিনি তাঁর এই উদ্যোগের কথা জানিয়েছেন সকলকে। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার নাম ‘জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট’। এই সংস্থার কাজ কী? টলিউডের কলা-কুশলীদের পাশাপাশি দুঃস্থ ও অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেবে জিতুর এই সংস্থা। অভিনেতার সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানা গিয়েছে যে আগামী ১১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে অভিনেতার এই স্বেচ্ছাসেবী সংস্থা। তবে খুব সাদামাটা ভাবেই নিজের সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা করতে চান অভিনেতা। 

জিতুর সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই সই-সাবুদ সহ বাকি সব কাজ সেরে ফেলেছেন অভিনেতা। কিন্তু হঠাৎ করে কেন স্বেচ্ছাসেবী সংস্থা খোলার কথা মাথায় এল অভিনেতার? জিতু এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে করোনা পরিস্থিতিই তাঁকে মানুষের কথা ভাবতে শিখিয়েছিল। অভিনেতা জানিয়েছেন যে গত কয়েক বছরে অনুরাগীদের কাছ থেকে তিনি অনেক উপহার ও প্রচুর টাকাও পেয়েছেন। সেখান থেকেউ জিতুর মনে হয়, এই টাকাগুলি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন, তাহলে মন্দ হয় না। অন্তত কিছু মানুষের মুখে হাসি ফুটবে। এদিন স্বামী বিবেকানন্দের বাণী- ‘দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পুজা’ ভাগ করে নিয়েই স্বেচ্ছাসেবী সংস্থা খোলার খবর দেন অভিনেতা। 

কিছুদিন আগেই শেষ হয়েছে জিতুর চিরদিনই তুমি যে আমার সিরিয়াল। এই সিরিয়াল চলাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। সম্প্রতি রাহুলের মৃত্যু নিয়েও সরব হন জিতু। রাহুলকে উদ্দেশ্য করে তিনি কবিতা লেখেন। যেখানে তাঁর নীরব প্রতিবাদ সকলের সামনে আসে। এর আগেও জিতুকে নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement