Advertisement

Parambrata Chatterjee Age: গোঁফ-দাড়ি ছাঁটতেই পরমব্রতর বয়স কমল বছর কুড়ি, অভিনেতার আসলে বয়স কত?

সাধারণত অভিনেতা-পরিচালককে দর্শকেরা একটু রাশভারী ভাবেই দেখে এসেছেন। গোঁফ অথবা হালকা দাড়ি লুকসেই বরাবর দেখা গিয়েছে সকলের প্রিয় পরমব্রতকে। কিন্তু সম্প্রতি অভিনেতার সেই লুকসে এসেছে বদল। আর মুখের এই বদল ঘটায় বয়স কমেছে বছর কুড়ি, অন্তত নেটিজেনের একাংশতো তাই বলছে।

পরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 5:43 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় খুব যে নিজের স্টাইল নিয়ে চিন্তিত, তা কিন্তু একেবারে নয়।

বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় খুব যে নিজের স্টাইল নিয়ে চিন্তিত, তা কিন্তু একেবারে নয়। যদিও তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। এক সময়কার মোস্ট এলিজেবল ব্যাচেলর এখন পুরদস্তুর সংসারি মানুষ। স্ত্রী পিয়া ও পুত্র নডিকে নিয়ে সুখের সংসার। এই বছর পুজোটা পরম ও তাঁর পরিবার বিদেশেই কাটিয়েছেন। শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। বিজয়ার শুভেচ্ছা জানিয়েও পিয়া ও ছেলেকে নিয়ে ছবি দিয়েছেন পরম। আর সেই ছবি দেখে নেটিজেনরা তো হাঁ। বিশাল বদল ঘটেছে পরমব্রত মধ্যে।

সাধারণত অভিনেতা-পরিচালককে দর্শকেরা একটু রাশভারী ভাবেই দেখে এসেছেন। গোঁফ অথবা হালকা দাড়ি লুকসেই বরাবর দেখা গিয়েছে সকলের প্রিয় পরমব্রতকে। কিন্তু সম্প্রতি অভিনেতার সেই লুকসে এসেছে বদল। আর মুখের এই বদল ঘটায় বয়স কমেছে বছর কুড়ি, অন্তত নেটিজেনের একাংশতো তাই বলছে। আসলে বিষয়টা কিছুই নয়, পরমব্রত তাঁর গোঁফ ছেঁটে ফেলেছেন। যার ফলে পরিষ্কার ও মসৃণ মুখ হয়ে গিয়েছে অভিনেতার। আর তাতেই ভোল বদল পরমের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই বলছেন, সেই আগের পরমকে তাঁরা খুঁজে পাচ্ছেন। এক আকাশের নীচে, হট চকোলেট কিংবা ২০ বছর আগে এক ম্যাগাজিনে কচি বয়সের পরমকেই সবাই খুঁজে পেয়েছেন। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

অভিনেতা-পরিচালকের লুকস বদলের পর তাঁর বয়স বেশ কিছুটা কমলেও, পরমের আসল বয়স কিন্তু ৪৬। বিয়েটা যদিও ৪০-এর কোটা পেরিয়েই করেছেন অভিনেতা। তবে পরমকে দেখে তাঁর বয়স বোঝার উপায় নেই। এখনও নিজের বয়স ধরে রেখেছেন অভিনেতা। এই বছরের পুজোয় স্ত্রী পিয়া ও সন্তান নডি এবং শাশুড়িকে নিয়ে ফরাসীদের দেশে পাড়ি দিয়েছিলেন পরমব্রত। সেখান থেকেই সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-পরিচালক। সম্প্রতি ফের চেনা ছন্দে দেখা গিয়েছে অভিনেতাকে। একদিকে যেমন অভিনয় করছেন, তেমনি চুটিয়ে করছেন পরিচালনার কাজও। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বেশ কয়েকমাস আগে চর্চার কেন্দ্রে ছিলেন পরম। ২০২১ সালে একটি পোস্ট করে বিপদ বাড়ান অভিনেতা। ছাব্বিশের নির্বাচনে বিজেপি সরকার আসতেই তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। এই মামলার প্রেক্ষিতে পুলিশ নোটিস পাঠিয়ে তলবও করে অভিনেতাকে। তবে এখন আপাতত স্বস্তি পেয়েছেন অভিনেতা। এখন কাজ-কেরিয়ার আর সংসার নিয়েই ব্যস্ত পরমব্রত।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement