Advertisement

Parambrata Chatterjee Banga Samman: শাসক দলের ঘনিষ্ঠ হতেই পুরস্কৃত? পরম 'প্রাপ্তি' পেলেন রাজ্য সরকারের থেকে

টলিপাড়ার অন্যতম মুখ পরমব্রত চট্টোপাধ্যায়। যাঁর প্রতিভা শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়, পরিচালনার কাজেও বহু আগেই হাত পাকিয়েছেন তিনি। যদিও মাঝে তাঁর সময় কিছুটা খারাপ যাচ্ছিল। ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা অভিনেতা-পরিচালকদের মধ্যে পরমব্রত ছিলেন অন্যতম।

পরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 10:47 AM IST
  • টলিপাড়ার অন্যতম মুখ পরমব্রত চট্টোপাধ্যায়।

টলিপাড়ার অন্যতম মুখ পরমব্রত চট্টোপাধ্যায়। যাঁর প্রতিভা শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়, পরিচালনার কাজেও বহু আগেই হাত পাকিয়েছেন তিনি। যদিও মাঝে  তাঁর সময় কিছুটা খারাপ যাচ্ছিল। ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা অভিনেতা-পরিচালকদের মধ্যে পরমব্রত ছিলেন অন্যতম। কিন্তু ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়ই পরম স্পষ্ট করেন যে তাঁর সঙ্গে ফেডারেশনের আর কোনও দ্বন্দ্ব নেই। তারপর থেকেই অভিনেতা-পরিচালক শাসক দলের ঘরের ছেলে হয়ে উঠেছেন। আর তারই পুরস্কার পেলেন রাজ্য সরকারের থেকে। 

এই প্রথমবার বঙ্গভূষণ সম্মান পেলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চলতি বছরের বঙ্গসম্মানের (Banga Samman) তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। আর সেখানেই জ্বলজ্বল করছে টলিপাডার এই অভিনেতা-পরিচালকের নাম। অভিনেতা বর্তমানে বাংলা সিনেপাড়ার গণ্ডি পেরিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন পরমব্রত। আর তাই তাঁকে প্রথমবার বঙ্গসম্মানে ভূষিত কর হল। 

এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই ভীষণভাবে আবেগতাড়িত পরমব্রত। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'ভাল লাগছে। এই পুরস্কার আমার কাছে যে বিশেষ সম্মান, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমি যে আদ্যোপান্ত বিশ্ব নাগরিক, বিশ্বের যে কোনও জায়গায় একইরকমভাবে স্বচ্ছন্দ, সেটা আমার ঘনিষ্ঠরা সকলেই ভালো জানেন, তবে আমার প্রাথমিক পরিচয় আমি বাঙালি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গসম্মান পেয়ে আমি আপ্লুত।'

গত বছর থেকেই ফেডারেশনের সঙ্গে বারংবার অশান্তির জেরে চর্চিত হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ফেডারেশনের দাদাগিরির বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করেছিলেন পরমব্রত-অনির্বাণ সহ একাধিক পরিচালক-প্রযোজকেরা। সেই সময় অনির্বাণের মতো পরমের হাত থেকেও একের পর এক কাজ চলে যেতে থাকে। এমনকী নিকষ ছায়া-র তৃতীয় পর্বের পরিচালকের দায়িত্ব থেকেও সরে যেতে হয় তাঁকে। এইসব নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই হঠাৎ করে ফেডারেশনের বিরুদ্ধে করা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন পরমব্রত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা মেলে অভিনেতা-পরিচালকের। উদ্বোধনী অনুষ্ঠানে জুন মালিয়ার সঙ্গে জুটিতে সঞ্চালনা করতে দেখা যায় পরমব্রতকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেতা জানান, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা তাঁর ‘হঠকারী সিদ্ধান্ত’ ছিল। এবার অভিনেতা-পরিচালকের বঙ্গসম্মান প্রাপ্তিতে অনেকেই সেকথা মনে করিয়ে দিয়েছেন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement