Advertisement

Rahul Barman Second Marriage: প্রথম স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই দ্বিতীয় ইনিংস, বিয়ে করলেন 'বিবাহ অভিযান' খ্যাত রাহুল

২০২৫ সালের ২৫ মার্চ হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় রাহুলের প্রথম স্ত্রী অপরাজিতা। অভিনেতার স্ত্রীর মৃত্যুতে ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক টলিউড তারকারা শোকপ্রকাশ করে অভিনেতার পাশে ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন রাহুল। পরবর্তীতে ঋতুপর্ণা সেনগুপ্তের ‘পুরাতন’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে প্রয়াত স্ত্রীর কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাহুল।

অভিনেতা রাহুল বর্মণের দ্বিতীয় বিয়েঅভিনেতা রাহুল বর্মণের দ্বিতীয় বিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 1:24 PM IST
  • গত বছর মার্চ মাসেই প্রথম স্ত্রী অপরাজিতা বর্মণের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন টলিপাড়ার চেনা মুখ অভিনেতা রাহুল বর্মণ।

গত বছর মার্চ মাসেই প্রথম স্ত্রী অপরাজিতা বর্মণের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন টলিপাড়ার চেনা মুখ অভিনেতা রাহুল বর্মণ। আর প্রথম স্ত্রীর মৃত্যুর এক বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা। বিবাহ অভিযান খ্যাত অভিনেতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। রাহুলের দ্বিতীয় স্ত্রীর নাম পরী, তিনিও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। নবদম্পতির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

২০২৫ সালের ২৫ মার্চ হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় রাহুলের প্রথম স্ত্রী অপরাজিতা। অভিনেতার স্ত্রীর মৃত্যুতে ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক টলিউড তারকারা শোকপ্রকাশ করে অভিনেতার পাশে ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন রাহুল। পরবর্তীতে ঋতুপর্ণা সেনগুপ্তের ‘পুরাতন’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে প্রয়াত স্ত্রীর কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাহুল। সেই সময় আবেগঘন কণ্ঠে তিনি জানিয়েছিলেন, প্রতি রাতে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং পুরোনো স্মৃতি হাতড়ান। প্রয়াত স্ত্রীর উদ্দেশে অভিনেতা বলেছিলেন, সাত জন্মের জন্য তাঁরা একে অপরের হয়ে এসেছিলেন। একটি জন্ম কাটানো হয়েছে, এখনও ছয় জন্ম একসঙ্গে কাটানো বাকি। রাহুলের স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে সকলেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কিন্তু প্রথম স্ত্রীর মৃত্যুর এক বছর কাটতে না কাটতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন রাহুল। যদিও পরীর সঙ্গে তাঁর বহুমাস ধরেই সম্পর্ক চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিয়ের ছবিতে দু’টি ভিন্ন সাজে দেখা গিয়েছে রাহুল বর্মণ ও পরীকে। বাঙালি ও খ্রিস্টান এই দুই মতে বিয়ে করেন রাহুল ও পরী। পুরোপুরি বাঙালি সাজে লাল রঙের কারুকাজ করা পাঞ্জাবিতে দেখা গিয়েছে অভিনেতাকে। আর তাঁর পাশে লাল শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর এবং হাতে ফুলের তোড়া নিয়ে হাসিমুখে পোজ় দিয়েছেন পরী। ঘরোয়াভাবে আইনি বিয়ে সারেন তাঁরা। 

অপরদিকে, সাদা গাউন, মাথায় ভেল এবং সিঁথিতে সিঁদুর পরে হাসিমুখে অভিনেতার বাহুডোরে দেখা গিয়েছে পরীকে। রাহুল পরেছিলেন কালো স্যুট ও সাদা শার্ট। আইনি বিয়ে হলেও মালা বদল ও সিঁথিতে সিঁদুর পরানো সবই হয়েছে। বিবাহ অভিযান সিরিয়ালে রাহুলের হাস্যরসাত্মক চরিত্রটি সকলের নজর কেড়েছিল। এরপর বেশ কিছু বাংলা সিনেমাতেও কাজ করেছেন অভিনেতা।  দীর্ঘ অভিনয় জীবনে তিনি ‘নিম ফুলের মধু’ ও ‘সোহাগ আদরে’-র মতো আধুনিক ধারাবাহিকের পাশাপাশি শ্বেত পাথরের থালা এবং চৌধুরী পরিবার-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দীর্ঘদিন অভিনয় জগতে সে ভাবে নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তনের কারণে ফের শিরোনামে উঠে এলেন রাহুল বর্মণ। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement