Advertisement

Rajesh Sharma Update: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজেশ শর্মা, শীঘ্রই ফিরবেন শ্যুটিংয়ে

শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ। ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর।

রাজেশ শর্মারাজেশ শর্মা
সানা ফরজিন
  • মুম্বই,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 5:35 PM IST
  • অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা রাজেশ শর্মা।

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা রাজেশ শর্মা। শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। তিনি এখন মুম্বইতে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন। খুব শীঘ্রই আবার কাজে ফিরবেন বলেও জানা গিয়েছে। হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের এক ছবিতে শ্যুটিং চলাকালীন এক পোকার কামড় খান অভিনেতা। এরপরই তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই বেশ কিছুদিন তাঁর চিকিৎসা চলে। এখন সুস্থ আছেন অভিনেতা। 

শনিবার FWICE-এর সভাপতি বি এন তিওয়ারি ইন্ডিয়া টুডের কাছে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে অভিনেতা এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতা থেকে মুম্বই ফিরেছেন। বি এন তিওয়ারি এও জানান যে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তবে এখন তিনি সুস্থ আছেন। অভিনেতা কয়েক দিনের মধ্যে কাজে ফিরবেন। 

জুলাই মাসের শুরুতে রাজেশ শর্মা হায়দরাবাদে প্রভাস অভিনীত ফৌজি ছবির শ্যুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে শ্যুটিং চলছিল। যে দিন এই ঘটনা ঘটেছে, সে দিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ। ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর। সেখানেই চা খেতে গিয়ে ঘটেছে বিপদ। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোনও পোকা কামড়ে দেয় তাঁকে। 

তবে অভিনেতা কাজ থামাননি। তিনি শ্যুটিং চালিয়ে যান। কিন্তু সেখান থেকে কলকাতায় ফ্লাইটে আসার সময় তাঁর অবস্থাপ অবনতি হয়। অক্ষয় কুমার সহ একাধিক বলিউড তারকারা অভিনেতার অসুস্থতার খবর শোনাক পর উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তৎপর হন খোদ টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজে উদ্যোগী হয়ে রাজেশ শর্মার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। টলিউড থেকে বলিউড নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। পারমিতার একদিন, পরীণিতা থেকে শুরু করে দ্য ডার্টি পিকচার, নো ওয়ান কিল্ড জেসিকা, এমএস ধোনি কিংবা মিশন রানিগঞ্জ-এর মতো ছবিতে তাঁর দাপুটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে বারবার। সাম্প্রতিক ‘নয়ন রহস্য’ বা ‘দ্য একেন’-এর পর্দাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। দুই ইন্ডাস্ট্রিরই অত্যন্ত সুপরিচিত ও ভরসার নাম রাজেশ শর্মা। দর্শকরা শীঘ্রই তাঁকে প্রভাসের 'ফৌজি' ছবিতে দেখতে পাবেন, যা আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement