Advertisement

Rajesh Sharma Hospitalized: গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন?

জানা গিয়েছে, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শ্যুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে শ্যুটিং চলছিল। যে দিন এই ঘটনা ঘটেছে, সে দিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে।

রাজেশ শর্মারাজেশ শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 5:54 PM IST
  • বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা।

বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বাংলা ছবিতে তো বটেই হিন্দি সিনেমাতেও তাঁর দাপট দেখার মতো। কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। মঙ্গলবার আচমকাই অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর আসে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে? 

জানা গিয়েছে, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শ্যুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে শ্যুটিং চলছিল। যে দিন এই ঘটনা ঘটেছে, সে দিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ। ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর। সেখানেই চা খেতে গিয়ে ঘটেছে বিপদ। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোনও মাকড়সা কামড়ে দেয় তাঁকে।

যার ফলে অভিনেতার পা ফুলে যায়। আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলে, পরবর্তীকালে সেই পা থেকেই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। রাজেশ শর্মার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা জানিয়েছেন, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। জ্বর এখনও আসছে-যাচ্ছে বলে খবর। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় রাজেশকে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

তবে এখন আপাতত রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে বিপদ এখনও কাটেনি। তাঁর শরীরে নানা জটিলতা রয়েছে। চিকিৎসক অভিনেতাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সুদীপার থেকেই রাজেশ শর্মার শারীরিক অবস্থার কথা জানতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। তারপরই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তৎপর হন খোদ টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজে উদ্যোগী হয়ে রাজেশ শর্মার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সকাল-বিকেল হাসপাতালে যাচ্ছেন। তাঁদেরই ‘চোর’ ছবিতে কাজ করেছেন রাজেশ। সেই সূত্রে তাঁদের পারিবারিক ঘনিষ্ঠতাও বেড়েছে।  

Advertisement

টলিউড থেকে বলিউড নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। পারমিতার একদিন, পরীণিতা থেকে শুরু করে দ্য ডার্টি পিকচার, নো ওয়ান কিল্ড জেসিকা, এমএস ধোনি কিংবা মিশন রানিগঞ্জ-এর মতো ছবিতে তাঁর দাপুটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে বারবার। সাম্প্রতিক ‘নয়ন রহস্য’ বা ‘দ্য একেন’-এর পর্দাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। দুই ইন্ডাস্ট্রিরই অত্যন্ত সুপরিচিত ও ভরসার নাম রাজেশ শর্মা। তবে সম্প্রতি এই অভিনেতার আচমকা হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগী মহলে।

Read more!
Advertisement
Advertisement