Advertisement

Ranojoy Bishnu: চোখে-মুখে আতঙ্ক নিয়ে লাইভ, হঠাৎ বন্ধ ফোন রণজয়ের, বিপদে পড়লেন?

যদিও 'প্রতীক্ষা' সিরিয়ালের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন এরই মাঝে। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই লাইভে আসেন, যেখানে অভিনেতার চোখে-মুখে আতঙ্ক। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই লাইভ শেষ হয়ে যায়।

রণজয় বিষ্ণুরণজয় বিষ্ণু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ রণজয় বিষ্ণু।

বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ রণজয় বিষ্ণু। যাঁকে নিয়ে এখন চর্চার শেষ নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেত্রী শ্যামোপ্তি মুদলীর সঙ্গে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই রণজয়ের দাম্পত্যে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে। অভিনেতা নাকি ডিভোর্সের পথে যাবেন বলেও ইন্ডাস্ট্রির সূত্রের খবর। আর এই সব বিষয়গুলি হঠাৎ করে প্রকাশ্যে চলে আসায় অভিনেতা মানসিকভাবে খুবই বিধ্বস্ত। যদিও 'প্রতীক্ষা' সিরিয়ালের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন এরই মাঝে। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই লাইভে আসেন, যেখানে অভিনেতার চোখে-মুখে আতঙ্ক। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই লাইভ শেষ হয়ে যায়। রণজয়ের এরকম অবস্থা দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে তাঁর ফোন অফ পাওয়ার পর ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই তাঁকে নিয়ে চিন্তা লাইভ শেষ হতে না হতেই অভিনেতার ফোনও সুইচড অফ হয়ে যায়। 

ঠিক কী হয়েছে রণজয়ের সঙ্গে?
শনিবার, ৩০ অগাস্ট রাত তখন প্রায় ১টা। হঠাৎ করেই রণজয় লাইভে এসে বলেন যে তাঁকে কেউ অনুসরণ করছেন, কেউ তাঁর ওপর নজর রাখছেন। ওই সময় তিনি প্রতীক্ষা ধারাবাহিকের শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন। ফাঁকা রাস্তায় হাঁটার সময় তাঁর মনে হয়, কেউ তাঁর ওপর নজর রাখছে এবং তাঁকে ফলো করছে। তিনি বিপদ বুঝতে পেরে ফেসবুকে লাইভে আসেন। সেই লাইভ চলাকালীন অভিনেতা জানান তাঁর আশঙ্কার কথা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ মোবাইলটি কেঁপে ওঠে এবং ক্যামেরা উল্টো দিকে ঘুরে যায়। এক লহমায় বন্ধ হয়ে যায় আওয়াজও। মুহূর্তের মধ্যে লাইভ ভিডিওটি কেটে অন্ধকার হয়ে যায় স্ক্রিন। তারপর অভিনেতার ফোনও বন্ধ হয়ে যায়। 

উদ্বিগ্ন বন্ধু-বান্ধব
এই ভিডিও সামনে আসতেই তা নিমেষে ছড়িয়ে পড়ে। অনেকেই অভিনেতাকে ফোনে না পেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। চিন্তায় ব্যাকুল হয়ে পড়েন অভিনেতার অনুরাগী ও বন্ধুরা। লাইভ কাটার পর রণজয়ের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেন ইন্ডাস্ট্রির পরিচিতরা। কিন্তু তাঁর ফোন তখন থেকেই সুইচড অফ ছিল। ফলে রণজয় কেমন আছেন, তাঁর সঙ্গে মধ্যরাতে এমন কী ঘটেছে, এমন প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাওয়া স্বাভাবিক। 

Advertisement

রণজয়ের বার্তা
অবশেষে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন বার্তা শেয়ার করেন অভিনেতা। তিনি লেখেন, কাল রাতে যা ঘটেছে, আমার লাইভটা নিয়ে অনেক ফোন এসেছে। সকালে ফোনটা কোনওরকমে ঠিক হওয়ার পর, অন করতেই মেসেজ আর কলে ভরে গিয়েছে। আমি এখন শুধু একটুকুই বলব, গতকাল রাতে যা ঘটেছিল তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব কী কী ঘটেছে। এই বার্তার পর ভক্তদের উদ্বেগ কিছুটা কমলেও রহস্য কিন্তু কাটেনি। আদৌও রণজয় বিপদে পড়েছিলেন কিনা কিংবা কোনও নতুন কাজের এটা চমক, তা কিছুই জানা যায়নি। 

রণজয়-শ্যামোপ্তির বিচ্ছেদ জল্পনা
রণজয় ও শ্যামোপ্তির বিচ্ছেদ নিয়ে ইন্ডাস্ট্রিতে কম জল্পনা নেই। তাঁদের সম্পর্কে কেন দুরত্ব এল তা নিয়ে নানা মুনির নানা মত। যদিও এই নিয়ে তারকা দম্পতি কিছুই জানাননি। রণজয় এই বিষয় নিয়ে মুখ খুললেও শ্যামোপ্তি কিন্তু এটা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। যদিও রণজয় তাঁর বিচ্ছেদের ঘটনা সামনে চলে আসায় মানসিকভাবে বিধ্বস্ত। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লাইভও করেছেন তিনি। মাঝে শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন রণজয়। 

Read more!
Advertisement
Advertisement