Advertisement

Ranojoy Bishhnu: 'আমি কলাগাছের সঙ্গেও...', গোপন কথা ফাঁস রণজয়ের

ছোটপর্দার চেনা মুখ রণজয়। একাধিক সিরিয়ালে লিড রোলে অভিনয় করে সকলের মন জয় করেছেন। সুঠাম শরীর ও হ্যান্ডসম লুকস, এটাই রণজয়ের আসল ইউএসপি। সঙ্গে তো অবশ্যই রয়েছে তাঁর অভিনয়। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণজয়। সোহিনী সরকারের সঙ্গেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক টেকে নি

রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তিরণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসম অভিনেতা রণজয় বিষ্ণু।

ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসম অভিনেতা রণজয় বিষ্ণু। ছোটপর্দা থেকে বড়পর্দা দুই মাধ্যমেই তাঁর অভিনয়ের দাপট রয়েছে। পর্দায় যে কোনও নায়িকার সঙ্গে তাঁর রসায়ন দারুণভাবে পছন্দ করেন দর্শকেরা। এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে কাজ করছেন অভিনেতা। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন অভিকা মালাকার। আর এই সিরিয়ালে অভিকা-রণজয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি এখন টক অফ দ্য টাউন। তাহলে কি স্ত্রী শ্যামোপ্তিকে ভুলে অভিকাতে মজেছেন রণজয়? পর্দায় এমন রোম্যান্স ফুটিয়ে তোলার রহস্যটা কী?

অভিকার সঙ্গে রণজয়ের কেমিস্ট্রি শুধুমাত্র পর্দাতেই। যেমন আর পাঁচটা নায়িকার সঙ্গে রণজয় রোম্যান্স করেন, অভিকাও তাঁদের মধ্যে একজন। তবে এই পর্দায় রোম্যান্স ফুটিয়ে তোলার বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেতা। এক সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রণজয় বলেন, 'আমি চরিত্রের খাতিরে সবকিছু করতে পারি।  যদি প্রয়োজন হয় আমি কলা গাছের সঙ্গেও প্রেম করতে পারি। শুধু তাই নয় আমি খাট, বিছানা, আলমারি সব কিছুর সঙ্গে প্রেম করতে পারি। যদি চরিত্র সেটা চায় তাহলে আমাকে সেটা করতেই হবে।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রণজয় আরও বলেন, 'যখন গুড্ডি ধারাবাহিক শুরু হয়েছিল, তখন প্রথম একমাস আমার সঙ্গে শ্যামৌপ্তির কোনও কথা ছিল না। বিভিন্ন কারণেই আমরা কথা বলতাম না। কিন্তু তার জন্য আমাদের অনস্ট্রিন কেমিস্ট্রিতে কোনও সমস্যা হয়নি। প্রত্যেকে আমাদের জুটিকে খুব ভালোভাবে নিয়েছিল। কিন্তু আমরা একে অপরের সঙ্গে কথাই বলতাম না।' রণজয়ের কথায় তাঁকে যখন কোনও চরিত্র দেওয়া হয়, তিনি ঠিক সেই চরিত্রটার মতো হয়ে ওঠার চেষ্টা করেন। অভিনেতা জানান, চরিত্রের খাতিরে, তাঁকে যা করতে হবে তিনি সেটাই করবেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছোটপর্দার চেনা মুখ রণজয়। একাধিক সিরিয়ালে লিড রোলে অভিনয় করে সকলের মন জয় করেছেন। সুঠাম শরীর ও হ্যান্ডসম লুকস, এটাই রণজয়ের আসল ইউএসপি। সঙ্গে তো অবশ্যই রয়েছে তাঁর অভিনয়। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণজয়। সোহিনী সরকারের সঙ্গেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক টেকে নি। গুড্ডি সিরিয়াল করতে গিয়েই শ্যামোপ্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণজয়ের। তবে সেটা কোনওদিনই প্রকাশ্যে আসেনি। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে চার হাত এক হয় রণজয় আর শ্যামৌপ্তির। এখন দুজনে চুটিয়ে সংসার ও কেরিয়ার দুটোই সমালাচ্ছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement