Advertisement

Tollywood Gossip: কঠিন সময়ে সঙ্গে ছিলেন না শোলাঙ্কি, 'প্রাক্তন'কে ভুলে কার সঙ্গে সময় কাটাচ্ছেন সোহম?

অগাস্টে সোহমের হার্নিয়া অপারেশন হয়েছিল। শুধু তাই নয়, এই একটা মাসের মধ্যে সোহম হারিয়েছেন তাঁর দাদু এবং তাঁদের পরিবারের ১৫ বছরের রাঁধুনিকে, যিনি মাত্র ৪৫ বছর বয়সে মারা যান। এই সময়টাতে সোহম তাঁর মা ও দিদা দুজনকেই একসঙ্গে সামলেছেন।

শোলাঙ্কি-সোহমশোলাঙ্কি-সোহম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • টলিউড ও বলিউড দুই জায়গাতেই ভীষণ চেনা মুখ সোহম মজুমদার।

টলিউড ও বলিউড দুই জায়গাতেই ভীষণ চেনা মুখ সোহম মজুমদার। অভিনেতা হিসাবে সোহম দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। অভিনেতা বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। সোশ্যাল মিডিয়া পেজে সোহম নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে একেবারেই পছন্দ করেন না। সদ্যই প্রেম ভেঙেছে সোহমের। অভিনেত্রী শোলাঙ্কির সঙ্গে তাঁর ব্রেকআপ হয়েছে বলেই শোনা যাচ্ছে। তবে তারই মাঝে বিশেষ বান্ধবীর সঙ্গে সময় কাটাতে দেখা গেল কবীর সিং অভিনেতাকে। 

সোহমের সেই বিশেষ বান্ধবী হলেন শ্রুতি দাস। সোহমের শেয়ার করা ছবিগুলিতে দুজনকেই ব্ল্যাক আউটফিটে দেখা গিয়েছে। কোনও ক্যাফে বা রেস্তোরাঁতে সময় কাটাচ্ছেন সোহম ও শ্রুতি। দুজনেরই ব্যস্ত সময়ের মাঝে এই দেখা-সাক্ষাৎ হওয়া যে কতটা ভাল লাগা, তা তাঁদের মুখের হাসি বলে দিচ্ছে। এই ছবিগুলো শেয়ার করে সোহম লেখেন, 'প্রিয় শ্রুতি, আমি যখন আমার সেরা দিকটি খোঁজার চেষ্টায়, তখনই তুমি বাজিমাত করে দিলে।' এরপর সোহম হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'প্রিয় বন্ধু'। আসলে, সোহম ও শ্রুতি অঞ্জন দত্তের বিখ্যাত অডিও প্লে প্রিয় বন্ধু, যেটা ওয়েব সিরিজ ফরম্যাটে এসেছে, সেটায় কাজ করেছেন। 

অগাস্টে সোহমের হার্নিয়া অপারেশন হয়েছিল। শুধু তাই নয়, এই একটা মাসের মধ্যে সোহম হারিয়েছেন তাঁর দাদু এবং তাঁদের পরিবারের ১৫ বছরের রাঁধুনিকে, যিনি মাত্র ৪৫ বছর বয়সে মারা যান। এই সময়টাতে সোহম তাঁর মা ও দিদা দুজনকেই একসঙ্গে সামলেছেন। অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবনে এরকম পরপর পরিস্থিতিতে পড়েননি আগে। তবে এরকম অবস্থার মধ্য়েই তাঁর ও শোলাঙ্কির ব্রেকআপ নিয়েও গুঞ্জন ছিল তুঙ্গে। সব মিলিয়ে বেশ বিপর্যস্ত অবস্থার মধ্যেই ছিলেন সোহম। 

অভিনেতা বা শোলাঙ্কি কখনই প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি। যদিও একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেত। মুম্বইতেও লিভ ইন করতেন তাঁরা বলে শোনা গিয়েছিল। এক সাক্ষাৎকারে সোহম জানিয়েছিলেন যে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে ইচ্ছুক নন। শোলাঙ্কির সঙ্গে ২০২১ সালে একটা প্রোজেক্টে কাজ করতে গিয়ে বন্ধুত্ব হয় তাঁর, যে বন্ধুত্ব পরবর্তীকালে বেশ গাঢ় হয়। তিনি এও জানান যে শোলাঙ্কিকে খুবই সম্মান করেন। তবে সেই বন্ধুত্ব আর নেই, সেরকমটাই জানিয়েছেন সোহম। এখন নিজের কেরিয়ার আর পরিবার নিয়েই ব্যস্ত সোহম। নতুন কোনও সম্পর্কে এই মুহূর্তে জড়াতে চাইছেন না তিনি। হাতে একাধিক কাজ রয়েছে অভিনেতার, এক এক করে সব কাজ সম্পূর্ণ করছেন সোহম।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement