Advertisement

Tota Roy Choudhury: শোকের ছায়া টোটার পরিবারে, বাবাকে হারালেন অভিনেতা

জানা গিয়েছে, তিনদিন ধরে প্রচণ্ড কষ্ট পেয়েছেন টোটার বাবা। হঠাৎই পিঠে ব্যথা শুরু হয়। সবার মনে হয়েছিল যে বয়সজনিত কারণে হয়তো এমনটা হতে পারে। পরে যন্ত্রণা এতটাই বাড়তে থাকে যে ক্রমশঃ সামনের দিকে ঝুঁকে থাকেন তিনি।

টোটা রায়চৌধুরীটোটা রায়চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • পিতৃহারা হলেন অভিনেতা টোটা রায়চৌধুরী।

পিতৃহারা হলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। মৃত্যকালে বয়স হয়েছিল ৮৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। যদিও কোনও উপসর্গ না থাকায় কেউই সেই রোগের কথা জানতে পারেননি। গোটা ঘটনাটা চোখের নিমেষে ঘটে গিয়েছে। অভিনেতার পরিবার এখনও এই ঘটনা মেনে নিতে পারছেন না।

জানা গিয়েছে, তিনদিন ধরে প্রচণ্ড কষ্ট পেয়েছেন টোটার বাবা। হঠাৎই পিঠে ব্যথা শুরু হয়। সবার মনে হয়েছিল যে বয়সজনিত কারণে হয়তো এমনটা হতে পারে। পরে যন্ত্রণা এতটাই বাড়তে থাকে যে ক্রমশঃ সামনের দিকে ঝুঁকে থাকেন তিনি। তৎক্ষণাৎ ভর্তি করানো হয় হাসপাতালে। তবে তাতেও শেষ রক্ষা হলো না। চিকিৎসকেরা জানান, ফোর্থ স্টেজ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বিপ্লবাঙ্কুরবাবু। 

প্রসঙ্গত, টোটার জন্মদিনের পরেরদিনই মৃত্যু হয় অভিনেতার বাবার। অভিনেতা বিশেষ দিনেও হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে ছুটে যান। সে ভাবে কথা বলতে না পারলেও, টোটার উপস্থিতি অনুভব করেছিলেন তিনি। এক সংবাদমাধ্যমকে টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলা জানিয়েছেন যে হাসপাতালেই ভর্তি ছিলেন তাঁর শ্বশুরমশাই। বিপ্লবাঙ্কুরবাবুর মুখ ঢাকা ছিল মাস্কে। নাকেমুখে নল। সেই অবস্থাতেই ছেলেকে আশার্বাদ করেন তিনি। 

২২ জুলাই বাবার পারলৌকিক ক্রিয়ায় অংশ নেবেন টোটা। মানসিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছেন তিনি। কারও সঙ্গে সে ভাবে কথা বলছেন না। ব্যক্তিগত জীবন বরাবর ‘ব্যক্তিগত’ রাখতেই ভালবাসেন অভিনেতা। তাই ইন্ডাস্ট্রির হাতেগোনা কয়েক জন টোটার পিতৃবিয়োগের খবর জানেন।    

 

Read more!
Advertisement
Advertisement