Advertisement

Tota Roy Chowdhury: মিরর সেলফিতে সিক্স প্যাক অ্যাবস, ৩০ বছর পরও কোন 'Obsession' ছাড়েননি টোটা?

তাঁর বয়স যে ৫০ ছুঁইছুঁই তা দেখে বোঝার উপায় নেই। বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিটনেস অভিনেতা একমাত্র তিনিই। এই বয়সে এসেও তাঁর সুঠাম দেহ দেখে ঈর্ষান্বিত হতে হবে বর্তমান প্রজন্মের হিরোকে। নিজেকে কীভাবে ফিট রাখতে হয়, তা ভালই জানেন টোটা রায়চৌধুরী।

টোটা রায়চৌধুরীটোটা রায়চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 2:13 PM IST
  • নিজেকে কীভাবে ফিট রাখতে হয়, তা ভালই জানেন টোটা রায়চৌধুরী।

তাঁর বয়স যে ৫০ ছুঁইছুঁই তা দেখে বোঝার উপায় নেই। বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিটনেস অভিনেতা একমাত্র তিনিই। এই বয়সে এসেও তাঁর সুঠাম দেহ দেখে ঈর্ষান্বিত হতে হবে বর্তমান প্রজন্মের হিরোকে। নিজেকে কীভাবে ফিট রাখতে হয়, তা ভালই জানেন টোটা রায়চৌধুরী। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক শরীরচর্চার ছবি ও ভিডিও। তবে ৩০ বছর পরও তাঁর একটি জিনিসের প্রতি ভালোবাসা এখনও একই রয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া পেজে সেটা নিজেই জানিয়ে দিলেন অভিনেতা। 

টোটা তাঁর দুটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবি তাঁর এখনকার আর দ্বিতীয়টি ৩০ বছর আগেকার। যদিও দুটো ছবিতেই টোটার সুঠাম দেহ একেবারে স্পষ্ট। অভিনেতা যে দীর্ঘদিন ধরে শরীরচর্চা করছেন, তা এই দুটো ছবি দেখেই বোঝা যাচ্ছে। তবে শরীরচর্চার অভ্যাসের পাশাপাশি টোটা আরও এক ভালোবাসার কথা বলেছেন। যা আজও তিনি ছাড়তে পারেননি। আসলে দুটো ছবিতেই টোটাকে তোয়ালে পরে দেখা গিয়েছে। অর্থাৎ তিনি তোয়ালে পরা আজও ছাড়তে পারেননি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

টোটা দুটো ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, '৩০ বছর পরেও, ফিটনেস এবং…… তোয়ালে নিয়ে আমার আবেশ (Obsession) অব্যাহত রয়েছে।' বলা বাহুল্য টোটার এই ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক নেটিজেনই জানিয়েছেন যে টোটার এই সুঠাম শরীর তাঁদের ঈর্ষাকে বাড়াচ্ছে। প্রসঙ্গত, টলিউডের গণ্ডি পেরিয়ে টোটা এখন বলিউডেও কাজ করছেন। তাঁর অভিনয় ভীষণভাবে প্রশংসিত। সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা চরিত্রে অভিনয় করে টোটা অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। 

নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েটেও থাকে কড়া নজর। তাঁর সেই শরীরচর্চা ও যোগাসনের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করে অনুরাগীদের সুস্থ জীবন যাপনের জন্য উৎসাহিতও করেন অভিনেতা। যদিও টোটার কাছে ডায়েট মানে অন্যরকম। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়ে ছিলেন যে খাওয়ার পরিমাণ যদি ঠিক থাকে, তা হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। টোটা সব ধরনের খাবারই খান। তবে সবটাই পরিমিত পরিমাণে। টোটার সুঠাম দেহের অনুরাগী অনেকেই। তাঁকে দেখে অনেকেরই মনে হতে পারে, তার জন্য অভিনেতা সারা বছর কঠোর পরিশ্রম করেন। 

Advertisement

একটা সময়ে নিয়মিত জিমে যেতেন টোটা। তবে গত ৩-৪ বছরে সে পথে ইতি টেনেছেন তিনি। উল্লেখ্য, তা সত্ত্বেও অভিনেতা সিক্স প্যাক অ্যাবের অধিকারী। নিয়মিত যোগাভ্যাস, খালি হাতে ব্যায়াম এবং ক্যালিসথেনিক্স (শুধুমাত্র শরীরের ওজন সহ ব্যায়াম) করেন অভিনেতা।  

Read more!
Advertisement
Advertisement