Advertisement

Ahona Dutta: হাসপাতালের বেডে বসে দীপঙ্কর, কী হয়েছে অহনার স্বামীর?

টলিপাড়ায় একের পর এক অঘটন ঘটেই চলেছে। প্রথমে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু, তারপর সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী হাসপাতালে, সুদীপ্তা ও বিদীপ্তা চক্রবর্তীর মা প্রয়াত।

অহনা দত্তের স্বামী দীপঙ্কর ভর্তি হাসপাতালেঅহনা দত্তের স্বামী দীপঙ্কর ভর্তি হাসপাতালে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 1:12 PM IST
  • টলিপাড়ায় একের পর এক অঘটন ঘটেই চলেছে।

টলিপাড়ায় একের পর এক অঘটন ঘটেই চলেছে। প্রথমে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু, তারপর সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী হাসপাতালে, সুদীপ্তা ও বিদীপ্তা চক্রবর্তীর মা প্রয়াত। আ তারই মাঝে জানা গেল টেলিভিশনের জনপ্রিয় মুখ অহনা দত্তের স্বামী দীপঙ্করও হাসপাতালে ভর্তি। অহনা নিজেই এই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। কী হয়েছে অভিনেত্রীর স্বামীর?

অহনা হাসপাতালের কেবিন থেকে একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের ড্রেস পরে খাটে বসে রয়েছেন দীপঙ্কর। ছবি দেখে তাঁকে অসুস্থ মনে হচ্ছে। শরীর বেশ ভালই খারাপ হওয়ার দরুণ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছবি শেয়ার করে অহনা লিখেছেন,  ‘বাড়ি চলো। চিন্তার কোনও কারণ নেই। আমাদের অনেক লড়াই বাকি। ধন্যবাদ যারা এই সময় পাশে থেকেছে, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।’

কিন্তু কী হয়েছে দীপঙ্করের? অহনা তাঁর পোস্ট করা একটি ভিডিওতে বলেন, আমি তখন শ্যুটিং ফ্লোরে ছিলাম, তখন ও আমায় হঠাৎ করেই ফোনে বলে নিঃশ্বাস নিতে পারছে না। ও নিজেই আমার শ্বশুরমশাইকে নিয়ে স্থানীয় হাসপাতালে যায়। ওকে অক্সিজেন দেয় ওখানে। আমিও এদিক থেকে ফ্লোর থেকে ওখানে পৌঁছই। ফ্লোর থেকে আমায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আমি গিয়ে দেখি ওর ভীষণই শরীর খারাপ। সুগার ফল করেছে। বিপি ওঠাপড়া করছে। ওকে সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে শিফট করি। আইসিইউতে ভর্তি করে। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। এখন ও ভাল আছে। অহনা এও জানান যে দীপঙ্করকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা ফিরছেন। 

টেলি দুনিয়ার ভীষণ পরিচিত মুখ অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিশকা চরিত্রে অভিনয় করে দর্শকদের শুভেচ্ছা কুড়িয়েছেন নায়িকা। খুব অল্প সময়ের কেরিয়ার হলেও তিনি কিছুদিনের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে প্রথমে লিভ-ইন ও পরে বিয়ে করার কারণে অহনার সঙ্গে তাঁর মায়ের কোনও সম্পর্ক নেই। যদিও শ্বশুরবাড়িতে সকলের খুবই প্রিয় অহনা। এখন তো তাঁদের সংসারে ছোট্ট মীরার আগমনও হয়েছে। কিছুদিন আগেই অহনা-দীপঙ্করের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানও হয়েছে। প্রসঙ্গত অহনা দত্তকে দর্শক বর্তমানে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের দেখছেন। সেখানে তিনি কুন্তলিনীর চরিত্রে অভিনয় করছেন। এর আগে তাঁকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা গিয়েছিল। সেখান থেকেই তিনি জনপ্রিয়তা পান। পরবর্তীতে রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement