Advertisement

Rachna Banerjee: 'প্রমাণ করে দেখাক দিদি নম্বর ১ অন্য কেউ হতে পারে', নতুন 'দিদি' স্বস্তিকা হতেই কী বললেন রচনা?

গত ১৫ বছর ধরে 'দিদি নম্বর ১'-এর হাল ধরে ছিলেন রচনা। টেলিভিশনের পর্দায় এই শো-এর মাধ্যমে অভিনেত্রী নতুন করে জনপ্রিয়তা পান। এই শোতে রচনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে এসেছিলেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হতেই কোপ পড়ল সাংসদ-অভিনেত্রীর দিদি নম্বর ১ শোয়ে।

নতুন দিদি স্বস্তিকাকে নিয়ে কী বলছেন রচনা?নতুন দিদি স্বস্তিকাকে নিয়ে কী বলছেন রচনা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 2:06 PM IST
  • বঙ্গে পদ্মফুল ফুটতেই চেয়ার বদল হয়েছে বাংলার এক দিদির।

বঙ্গে পদ্মফুল ফুটতেই চেয়ার বদল হয়েছে বাংলার এক দিদির। আর সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দিদিকে সরিয়ে দেওয়া হল তাঁর কুর্সি থেকে। দিদি নম্বর ১-এ দীর্ঘদিনের সফর শেষ হল সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের। রচনার বদলে এবার থেকে দিদি নম্বর ১-এর দায়িত্ব সামলাবেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই শোয়ের নতুন প্রোমো সামনে এসেছে। তবে গত ১৫ বছর ধরে দিদি নম্বর ১ হিসাবে পরিচিত সেই দিদি অর্থাৎ রচনা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। শুধু তাই নয়, রচনা মনে করেন দিদি নম্বর ১ তিনি ছাড়া আর কেউ হতে পারে, সেটাও বেশ কঠিন। 

গত ১৫ বছর ধরে 'দিদি নম্বর ১'-এর হাল ধরে ছিলেন রচনা। টেলিভিশনের পর্দায় এই শো-এর মাধ্যমে অভিনেত্রী নতুন করে জনপ্রিয়তা পান। এই শোতে রচনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে এসেছিলেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হতেই কোপ পড়ল সাংসদ-অভিনেত্রীর দিদি নম্বর ১ শোয়ে। কেন দিদি নম্বর ১ থেকে রচনাকে বাদ দেওয়া হল এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে প্রাক্তন সঞ্চালিকা বলেন, আমার কাজের চাপ আছে। এটা তো অবশ্যই একটা কারণ। আর দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে। 

নতুন দিদি স্বস্তিকা হচ্ছেন, সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রচনা বলেন, এটা চ্যানেল কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্তন কেউ হতে পারে।সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি। তৃণমূল সাংসদের দাবি , দিদি নম্বর ১-এর বিপুল জনপ্রিয়তার পিছনে অধিকাংশই তাঁর কৃতিত্ব। নতুন দিদি নম্বর ১-এর শোয়ের জন্য পুরনো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন রচনা। তারই সঙ্গে এও যোগ করেন যে এবার ওদের প্রমাণ করতে হবে যে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই শো তাঁরা সফল করতে পারেন। 

Advertisement

দিদি নম্বর ১-এর নতুন সঞ্চালিকা স্বস্তিকা। কিছুদিন আগেই রচনার শোয়ে এসে খেলে গেছেন অভিনেত্রী। নতুন সঞ্চালিকাকে নিয়ে রচনা জানিয়েছেন যে স্বস্তিকা তাঁর খুব ভাল সহকর্মা। তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক। রচনার আশা, দর্শক স্বস্তিকাকে খুব ভালভাবে গ্রহণ করবে। এই শো আগের মতোই জনপ্রিয়তা পাক, এটাই চান সাংসদ রচনা। সম্প্রতি নতুন ফরম্যাটে এসেছে দিদি নম্বর ১-এর প্রোমো, যেখানে সঞ্চালিকা হিসাবে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। এই শো এবার থেকে বিকেলের পরিবর্তে রাত ১০টা ১৫মিনিটে দেখানো হবে।     

    

Read more!
Advertisement
Advertisement