Advertisement

Tollywood Spicy Gossip: ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে সুস্মিতার, বর খুঁজে দিলেন প্রাক্তন দেওর সায়ক

টেলিভিশনের চেনা মুখ সুস্মিতা রায়। গত বছর স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের জেরে বারংবার শিরোনামে উঠে এসেছে সুস্মিতার নাম। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর ডেইলি ভ্লগে একাধিকবার দেখা মিলেছে তাঁর কূটনি বৌদির। ডিভোর্সের পর সুস্মিতা অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেন।

দ্বিতীয় বিয়ে করলেন সায়কের প্রাক্তন বৌদি সুস্মিতাদ্বিতীয় বিয়ে করলেন সায়কের প্রাক্তন বৌদি সুস্মিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 12:52 PM IST
  • মঙ্গলবার সুস্মিতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের বিয়ের খবর দিয়েছেন।

টেলিভিশনের চেনা মুখ সুস্মিতা রায়। গত বছর স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের জেরে বারংবার শিরোনামে উঠে এসেছে সুস্মিতার নাম। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর ডেইলি ভ্লগে একাধিকবার দেখা মিলেছে তাঁর কূটনি বৌদির। ডিভোর্সের পর সুস্মিতা অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেন। কয়েকদিন ধরেই ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর এরই মাঝে নিজেও যে বিয়েটা সেরে ফেলবেন তা একেবারেই কেউ ভাবেননি। 

মঙ্গলবার সুস্মিতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের বিয়ের খবর দিয়েছেন। যেখানে একসঙ্গে দুটো হাতের ছবি দেওয়া, দেখে বোঝাই যাচ্ছে বিয়ের মণ্ডপেই তোলা এই ছবি। এটি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—মা। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম… তোমরা সবাই আশীর্বাদ করো। এরপরই অভিনেত্রী-ভ্লগার তাঁর বিয়ের ছবিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে নববধূ হিসাবে দেখা গিয়েছে। ৩৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করার খবর দিলেন সুস্মিতা। পাত্রের ছবি দিলেও তিনি কে, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি সুস্মিতা।  

প্রসঙ্গত, সায়কের দাদার সঙ্গে দাম্পত্য জীবনে থাকাকালীন সুস্মিতা প্রেগন্যান্ট হলেও সেই সন্তান ভূমিষ্ঠ হতে পারেনি। সেই কষ্ট আজও বয়ে বেড়াতে হয় সুস্মিতাকে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি বরাবরই মা হতে চেয়েছেন। সায়কের সঙ্গে ভাল সম্পর্ক থাকলেও ডিভোর্সের পর সুস্মিতার সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না তাঁর। সুস্মিতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের আইবুড়োভাতের ছবিও শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে দ্বিতীয় বিয়ে হলেও তিনি সব আচার-অনুষ্ঠান মেনেই বিয়েটা করবেন। 

তবে এই সবের মাঝে জল্পনা বাড়িয়েছেন সায়ক নিজেই। তিনি সুস্মিতার একটি ছবি পোস্ট করেছেন। সায়ক জানিয়েছেন এটা ২০১৮ সালে সুস্মিতার সাধের ছবি। ক্যাপশনে সায়ক লেখেন, ভেবে ভাল লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন শেষ বিয়ে হয়। এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করিস না। অভিনন্দন। তবে সুস্মিতার নতুন জীবনসঙ্গীর নাম কী, সে কী করে, তা এখনও ধোঁয়াশায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement