Advertisement

Ananya Panday Trolled: 'ভগবান নটরাজ কষ্ট পাচ্ছেন', অনন্যার ভারতনাট্যম দেখে হাসির রোল নেটদুনিয়ায়

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডের 'চাঁদ মেরা দিল'। আর মুক্তি পারওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পড়তে হল নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে। ছবিতে একটি দৃশ্যে ভারতনাট্যম নাচতে দেখা গিয়েছে অনন্য়াকে।

অনন্যা পাণ্ডেঅনন্যা পাণ্ডে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডের 'চাঁদ মেরা দিল'।

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডের 'চাঁদ মেরা দিল'। আর মুক্তি পারওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পড়তে হল নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে। ছবিতে একটি দৃশ্যে ভারতনাট্যম নাচতে দেখা গিয়েছে অনন্য়াকে। সেই দৃশ্যটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এবং মিমের বন্যা বইছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে অনন্যা ভারতনাট্যম পারফর্ম করছেন। তাঁর অনস্ক্রিন হিরো আরভ তথা লক্ষ্য, নায়িকার এই নাচ দেখে রীতিমতো হতবাক। ছবিতে 'চাঁদ মেরা দিল'-এ অনন্যার চরিত্রের নাম চাঁদনি, যিনি একজন ভারনাট্যম নৃত্যশিল্পীর মেয়ে। মঞ্চে অনন্যা ট্রাডিশনার নাচের সঙ্গে পাশ্চাত্য হিপ-হপের মতো নাচকে ফিউশন করে পরিবেশন করেন অনন্যা। আর ছবিতে অনন্যার এই নৃত্যশৈলী রীতিমতো কটাক্ষের মুখে। মঞ্চে অনন্যার নাচ দেখে অনেকেরই মনে হয়েছে, সেই পরিবেশনা ভরতনাট্যমের মর্যাদাকে আঘাত করেছে।

অনন্যার নেপথ্যে থাকা নটরাজ মূর্তিকে রেখে নায়িকার এই নাচ রীতিমতো ভারতীয় শিল্পকে অপমান করা হয়েছে বলে নেটিজেনদের একাংশ মনে করছেন। কেউ লেখেন, 'ওরা এত চেষ্টা করছে অনন্যার নাচ না পারার বিষয়টা ঢাকতে, এটা সত্যিই বিব্রতকর।' আবার আর এক জনের মন্তব্য, 'আমি ছয় বছর ভরতনাট্যম শিখেছি, এটা কী হচ্ছে!' কেউ আবার মজা করে লেখেন, 'নায়কের পালসটা একবার চেক করা দরকার!' আর এই প্রসঙ্গেই নতুন করে বলিউডের অনন্যার সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেপোটিজম বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

শুধু নেটিজেনরাই নয়, একাধিক ভারতনাট্যম শিল্পী অনন্যার এই ফিউশন নাচের নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। বিতর্কের মধ্যেও বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি ছবিটি। রিপোর্ট অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে দেশজুড়ে ২,৮৩৮টি শো চলছিল সব মিলিয়ে ভারতে ছবির মোট আয় প্রায় ৯.০১ কোটি টাকা। জেন-Z প্রজন্মের মন ভাঙা, প্রেম ও পরিবার নিয়ে চাঁদ মেরা দিল ছবির কাহিনী। এটি পরিচালনা করেছেন বিবেক সিং এবং প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস। পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আস্থা সিং, প্রথম রাঠোড়, আশীষ দুবে, অঙ্কুর পোদ্দার এবং এলভিস জোস। গত ২২ মে ছবিটি মুক্তি পেয়েছে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement