Advertisement

Jeetu Kamal Ex Wife Nabanita: হাসপাতালের বেডে শুয়ে নবনীতা, হঠাৎ কী হল জিতুর প্রাক্তন স্ত্রীর?

ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একটা সময়ে চুটিয়ে টেলিভিশনে কাজ করেছেন তিনি। এখন অবশ্য তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না। শনিবার হঠাৎ করেই নবনীতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছে।

নবনীতা দাসনবনীতা দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 10:32 AM IST
  • নবনীতার চোখেমুখে অসুস্থতার ছাপ স্পষ্ট।
  • কিন্তু শুক্রবার এমন কী হল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল।

ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একটা সময়ে চুটিয়ে টেলিভিশনে কাজ করেছেন তিনি। এখন অবশ্য তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না। শনিবার হঠাৎ করেই নবনীতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছে। বেডে শুয়েই সেলফি পোস্ট করেছেন তিনি। আর তার ওপরেই রয়েছে আর একটি ছোট ভিডিও, যেখানে নবনীতাকে জিম করতে দেখা যাচ্ছে। তবে নবনীতার এই অসুস্থতার ছবি সামনে আসতেই সকলেই বেশ উদ্বিগ্ন। 

নবনীতার চোখেমুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। নবনীতা তাঁর দুটি ছবি শেয়ার করে এটাই বোঝাতে চেয়েছেন যে অসুস্থ হওয়ার আগের দিনও তিনি জিমে গিয়ে শরীরচর্চা করেছেন। আর এখন হাসপাতালের বেডে শুয়ে তিনি। যেটা একেবারেই ‘অপ্রত্যাশিত’। কিন্তু হঠাৎ কী হল জিতু কমলের প্রাক্তন স্ত্রীয়ের? নবনীতার ইনস্টাগ্রাম স্টোরির পোস্ট থেকে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে তিনি বৃহস্পতিবারও সুস্থ ছিলেন। জিমে গিয়েছিলেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু শুক্রবার এমন কী হল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। যদিও এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনিষ্ঠসূত্রে খবর, চিকিৎসক কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। তবে খুব যে চিন্তার কারণ রয়েছে তেমন নয়। অনেকদিন হল তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই তিনি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে একাধিক বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। 

একটা সময় তাঁর ও জিতু কমলের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি নেটপাড়ায়। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন জিতু ও নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকী বিচ্ছেদের আগে জিতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশ্যাল স্ক্রিনিংয়েও দেখা মিলেছিল নবনীতার। তার পরেই ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জিতু-নবনীতার। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। এখন দুজনেই আলাদা আলাদা রাস্তায়। মন দিয়েছেন কেরিয়ারের দিকে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement