Advertisement

Moon Moon Sen: ৭২ বছর বয়স, তবুও আগুন! মুনমুন সেনের ফটোসেশন VIRAL

কথায় আছে 'ওল্ড ইজ গোল্ড'। আর সেই কথাটা কতটা সত্যি তা বুঝিয়ে দিলেন মুনমুন সেন। আশির দশকে একের পর এক বোল্ড পোশাকে ঝড় তুলেছিলেন সুচিত্রা-কন্য়া। টলিউড বলিউড দুই মাধ্যমেই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন মুনমুন।

নতুন অবতারে ধরা দিলেন মুনমুন ছবি সৌজন্যে: প্রসেনজিৎ বিশ্বাসনতুন অবতারে ধরা দিলেন মুনমুন ছবি সৌজন্যে: প্রসেনজিৎ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • বর্তমানে অভিনেত্রীকে বেশিরভাগ সময়েই শাড়ি বা সালোয়ারেই দেখা যায়।

কথায় আছে 'ওল্ড ইজ গোল্ড'। আর সেই কথাটা কতটা সত্যি তা বুঝিয়ে দিলেন মুনমুন সেন। আশির দশকে একের পর এক বোল্ড পোশাকে ঝড় তুলেছিলেন সুচিত্রা-কন্য়া। টলিউড বলিউড দুই মাধ্যমেই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন মুনমুন। তবে এত বছর পরও তিনি যে এখনও ডিভা, তা ফের প্রমাণ করলেন রিয়া-রাইমার মা। সম্প্রতি একেবারে অন্যরকম লুকসে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর এই লুকস সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

বয়স ৭২। কে বলবে বলুন তো। এই বয়সে এসেও মুনমুন সেনের এই লুকস দেখলে আপনার চোখও হাঁ হবে। মেকআপ আর্টিস্ট প্রসেনজিতের হাতের ছোঁয়ায় মুনমুন পেলেন এক বোল্ড লুকস। সাদা রঙের ফুল স্লিভ শার্ট আর বিস্কুট রঙের প্যান্ট, লাল লিপস্টিক আর চোখে কালো ফ্রেমের চশমা। বয়স যেন কিছুটা কমে গিয়েছে সুচিত্রা-কন্যার। হেয়ার স্টাইলও অন্যরকম। নিজের বাড়িতেই এই ফটোশ্যুট করেছেন সুচিত্রা-কন্যা। মুনমুন সেনের এক আলাদা ধরনের ব্যক্তিত্ব যে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। আর এই লুকসে তা যেন বেশি করে ধরা পড়েছে। 

বর্তমানে অভিনেত্রীকে বেশিরভাগ সময়েই শাড়ি বা সালোয়ারেই দেখা যায়। কিন্তু ৭০ পেরিয়ে এসে নিজের স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে তিনি নিজের সঙ্গে যে এক্সপেরিমেন্টটা করেছেন তা সত্যিই অসাধারণ। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর বয়সী মহিলাদের, এই বয়সে এসেও নিজের স্টাইলকে এভাবে বজায় রাখা যায়। অভিনেত্রীর এই লুকস ভাইরাল হতেই টলিপাড়ার তারকারা অভিনেত্রীর প্রশংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। মুনমুনের স্টানিং লুকস রীতিমতো টলি ডিভাদের জন্য ঈর্ষণীয়। 

প্রসঙ্গত, সুচিত্রা সেন বরাবরই ছিলেন বেশ খোলা মনের মানুষ। পরিবারের ক্ষেত্রে তেমন কোনও চাপিয়ে দেওয়া নিয়মে বিশ্বাসী ছিলেন না তিনি। তাই মুনমুনের পোশাকের ক্ষেত্রেও তেমন কোনও নিষেধাজ্ঞা জারি করেননি অভিনেত্রী। তাই মুনমুন সেই সময়েও বিকিনি পরে ফটোশ্যুট করতে একেবারেই দ্বিধা বোধ করতেন না। একাধিক সাক্ষাৎকারে মুনমুন বলেছেন, খোলামেলা পোশাক বলতে তাঁর স্যুইমিং স্যুট পরা নিয়ে কথা হত। তবে তিনি তো তা বরাবরই পরতেন। কারণ সুচিত্রা সেন তাঁকে সাঁতারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাই তাঁর কাছে এই জাতীয় পোশাক খুব একটা অস্বস্তিকর ছিল না।    

Advertisement

মুনমুন বরাবরাই তাঁর বোল্ড পোশাকের জন্য খবরের শিরোনামে থাকতেন। তাঁকে নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। যদিও সব চরিত্রতেই যে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন, ইন্ডাস্ট্রিতে থাকার কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দিয়েছিলেন। দুধর্ষ সুন্দরী হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে তাঁর প্রেমিকের সংখ্যাও কম ছিল না। তবে ৭২ বছর বয়সে এসেও মুনমুন বুঝিয়ে দিয়েছেন, স্টাইল ডিভা কাকে বলে।  

Read more!
Advertisement
Advertisement