Advertisement

Ankita Chakraborty: একমাথা সিঁদুরে অঙ্কিতা, দ্বিতীয় বিয়ে নাকি 'প্রাক্তন'এর কাছে ফিরলেন অভিনেত্রী?

অঙ্কিতা ও প্রান্তিকের বোহেমিয়া ভালোবাসার গল্প কারোরই অজানা ছিল না। যদিও তাঁরা নিজেরা এ বিষয়ে কোনও কিছুই জানাতেন না। ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার দুই চেনা মুখ, অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে শহরে নয়। বরং পাহাড়ে।

অঙ্কিতার মাথাভর্তি সিঁদুরঅঙ্কিতার মাথাভর্তি সিঁদুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • মাঝে মাঝেই খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।

মাঝে মাঝেই খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বেশ কয়েক বছর তিনি কলকাতা ছেড়ে মুম্বইতেই পাকাপাকিভাবে থাকছেন। মাঝে মধ্যে তাঁকে নিজের শহরে দেখা যায়। গত বছরের শেষের দিক থেকেই তাঁর ও অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্স নিয়ে চর্চা তুঙ্গে ছিল। বছরের শুরুতেই তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তাঁদের পথ এবার আলাদা হয়ে গিয়েছে। সম্প্রতি অঙ্কিতা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর সিঁথিতে সিঁদুর দেখা যাচ্ছে। তাহলে কি তিক্ততা ভুলে ফের প্রান্তিকের সঙ্গে মিল হল অভিনেত্রীর?

অঙ্কিতা যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাঁকে গোল্ডেন রঙের স্লিভলেস ব্লাউজ, অফ হোয়াইট রঙের শাড়ি, গলার সুন্দর চোকার ও কানপাশা পরে রয়েছেন। চোখে কাজল, কপালে লাল টিপ। তবে সবার নজর আটকে গিয়েছে অভিনেত্রীর সিঁথিতে। সিঁদুরে রাঙানো সিঁথি অভিনেত্রীর। ছবির ক্যাপশনে অবশ্য কিছুই লেখা নেই। তাহলে কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা নাকি প্রাক্তনের কাছে ফিরে গিয়েছেন? এগুলোর কোনও উত্তরই পাওয়া যায়নি। 

অঙ্কিতা ও প্রান্তিকের বোহেমিয়া ভালোবাসার গল্প কারোরই অজানা ছিল না। যদিও তাঁরা নিজেরা এ বিষয়ে কোনও কিছুই জানাতেন না। ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার দুই চেনা মুখ, অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে শহরে নয়। বরং পাহাড়ে। নিকট বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। উপস্থিত ছিলেন সোহিনী সরকার, প্রমুখ। বিয়ের পর তাঁদের রঙিন সংসারের টুকরো ছবি দেখা যেত। বিয়ের কিছু মাসের মধ্যেই অঙ্কিতা কাজের সূত্রে মুম্বই পাড়ি দেন। সেখান থেকেই তাঁদের মধ্যে দুরত্ব বাড়তে থাকে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বিয়ের মাত্র ৩ বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে ইতি টানেন তাঁরা। প্রথম তাঁদের আলাদা হওয়ার কথা প্রকাশ্যে আনেন প্রান্তিক। এক সাক্ষাৎকারের মাধ্যমে জানান যে তিনি ও অঙ্কিতা ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন। যদিও তখনও অঙ্কিতা এই বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছিলেন। অভিনেতা প্রান্তিকের সঙ্গে অঙ্কিতার বন্ধুত্বের বয়স প্রায় ১২ বছর। বিয়ের ৩ বছর হতে না হতেই তাঁদের সম্পর্কে ফাটল ধরার কী কারণ রয়েছে তা জানা যায়নি। কিন্তু অঙ্কিতার সাম্প্রতিকতম ছবি দেখে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তিনি দ্বিতীয় বিয়ে করলেন নাকি পুরনো সম্পর্কে ফিরে গেলেন নাকি সিঁদুর পরা শুধুই সাজগোজের অঙ্গ, কোনওটাই স্পষ্ট নয়। 

Advertisement

অঙ্কিতা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। বাংলা ছবিতে যেমন তিনি কাজ করেন, তেমনই হিন্দি ধারাবাহিকের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। প্রান্তিকও টেলিভিশনে নিয়মিত কাজ করেন। সিরিয়াল-সিরিজ ও সিনেমাতে তাঁর কাজ প্রশংসিত। 

Read more!
Advertisement
Advertisement