
অভিনেত্রী ও পরিচালক হিসাবে তিনি যে অনবদ্য, এ কথা স্বীকার না করে উপায় নেই। কিন্তু এবার তিনি চিত্রশিল্পী হিসাবেও নিজেকে মেলে ধরলেন। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে আয়োজিত ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ অপর্ণা সেনের আলোকচিত্র প্রদর্শনী ‘মাই গেজ’ সম্প্রতি অনুষ্ঠিত হল। আর এই প্রদর্শনীতে এসে বর্তমান সরকারকে নিয়ে মুখ খুললেন অপর্ণা সেন।
এক সংবাদমাধ্যমের কাছে অপর্ণা সেন বলেন, এই সরকারের বিষয়টা এখনও মাথায় ঢোকেনি ভাল করে। তবে আমি যা শুনছি সকলের কাছে ভাল কিছু তো শুনছি না। অভিনেত্রী-পরিচালক বলেন, গল্পের আইডিয়া তো সব সময় থাকে, কিন্তু আমাদের যা রাজনৈতিক আবহাওয়া, সেখানে ছবি করা সম্ভব কিনা তাই তো বুঝতে পারছি না। রাজনৈতিক চাপ প্রসঙ্গে অপর্ণা বলেন, না, আমার ওপর কোনও প্রেশার আসেনি, কিন্তু আমার আগের ছবিটা তো মুক্তি পেল না এখনও। পরিচালক-অভিনেত্রী এই ছবি মুক্তি না পাওয়ার কারণ কিছুই জানেন না।
তিনি বলেন যে এর আগের সরকারের নানান রকম বিষয় ছিল, কিন্তু এই সরকারের বিষয়গুলো এখনও অপর্ণা সেনের মাথায় কিছু ঢোকেননি বলে জানান। কিছুমাস আগেও অপর্ণা সেন এক সাক্ষাৎকারে বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত, অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট' ছবিটি এখনও ভারতে মুক্তি পায়নি। এটি ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রেক্ষাগৃহে আজও মুক্তি পায়নি।
দেশ-বিদেশের একাধিক শহরের ফ্রেমবন্দি করা ছবির প্রদর্শনী শুরু হল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। পাশাপাশি প্রকাশিত হল তাঁর এইসব ছবি দিয়ে তৈরি বই 'মাই গেজ'। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়, পরিচালনাতেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন অপর্ণা সেন। অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন এবার স্টিল ফোটোগ্রাফার। দেশ-বিদেশের বিভিন্ন শহরের ছবি ফ্রেমবন্দি করেছেন অপর্ণা সেন। তাঁর কথায়, “বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমি অত্যন্ত ব্যথিত, লজ্জিত এবং ক্ষুব্ধ। এটা যেন এক মুমূর্ষু ইন্ডাস্ট্রি। আমার বন্ধুরা, যারা বম্বে বা দেশের বাইরে কাজ করেন, তাঁরা বলেন, বাইরের পরিচালকরা অন্য জায়গায় কাজ করতে আগ্রহী হলেও বাংলার নাম উঠলেই পিছিয়ে যান। কারণ এখানে নাকি নানা ধরনের নিয়ন্ত্রণ রয়েছে।
কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শনিবার শুরু হয়েছে অর্পণা সেনের তোলা ছবির প্রদর্শনী। সেই সঙ্গে প্রকাশিত হল তাঁর তোলা ছবি দিয়ে তৈরি বই 'My Gaze'। অভিনয় এবং তার পরে চলচ্চিত্র পরিচালনায় তাঁর পরিচিতি সর্বজনগ্রাহ্য। তবে ছবি তোলা বা ফোটোগ্রাফিও তাঁর কাছে নতুন বিষয় নয়। প্রথম থেকেই এই ক্ষেত্রটি নিয়ে তাঁর আগ্রহ। কিন্তু ব্যক্তিগত স্তরেই সেই বিষয়টি এত দিন সীমাবদ্ধ ছিল, প্রকাশ্যে আসেনি কখনও।