Advertisement

Ditipriya Roy : দেখলে চিনতে পারবেন না দিতিপ্রিয়াকে, কে তুলে দিল ছবি?

এ যেন এক অন্য দিতিপ্রিয়া। এক ঝলক দেখলে চেনাই যাবে না তাঁকে। হঠাৎ করেই অভিনেত্রীর লুকস বদলে গিয়েছে। একেবারে অন্য রূপে ধরা দিলেন পর্দার 'রানি রাসমণি'। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবি দেখে তাঁর ভক্ত-অনুরাগীরা বেশ অবাক।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 4:58 PM IST
  • এ যেন এক অন্য দিতিপ্রিয়া।

এ যেন এক অন্য দিতিপ্রিয়া। এক ঝলক দেখলে চেনাই যাবে না তাঁকে। হঠাৎ করেই অভিনেত্রীর লুকস বদলে গিয়েছে। একেবারে অন্য রূপে ধরা দিলেন পর্দার 'রানি রাসমণি'। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবি দেখে তাঁর ভক্ত-অনুরাগীরা বেশ অবাক। তাঁরা চিনতেই পারছেন না তাঁদের প্রিয় দিতিপ্রিয়াকে। কিন্তু এমন কি বদল ঘটল দিতিপ্রিয়ার চেহারায়?

দিতিপ্রিয়ার চোখের রং বদলে গিয়েছে। অভিনেত্রীর চোখের রং এখন কালো বা বাদামি নয়, একেবারে বদলে গিয়েছে। তবে এটা দিতিপ্রিয়ার আসল চোখের রং নয়, তিনি অন্য রঙের লেন্স পরেছেন। আর তাতেই তাঁর মুখের আদল বদলে গিয়েছে। ধূসর রঙের স্লিভলেস টপ আর কালো শর্টস পরেছেন অভিনেত্রী। চুল মাঝখান দিয়ে নিয়ে উঁচু করে বেঁধেছেন, হালকা মেকআপ ও কানে ছোট্ট দুল। একাধিক পোজে ছবি তুলেছেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই নেটিজেনদের চোখ আটকেছে অভিনেত্রীর চোখের রঙে। সকলেই একবাক্যে দিতিপ্রিয়ার এই লুকসের প্রশংসা করেছেন। 

দিতিপ্রিয়া এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, জীবনের অধিকাংশ সময় নিজের মাথার মধ্যেই কাটাও...এটাকে সুন্দর জায়গা করে তোল। দিতিপ্রিয়া এখন যে সি বিচে সময় কাটাচ্ছেন তা তাঁর ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে। তবে কার সঙ্গে তিনি সি বিচে গিয়েছেন তা স্পষ্ট নয়। দিতিপ্রিয়ার এই পোস্টটি লাইক করেছেন তাঁর চর্চিত ফুটবলার প্রেমিক শমীক মিত্র। প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে দিতিপ্রিয়া। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে অপর্ণা চরিত্র থেকে সরে যাওয়ার পর থেকেই দিতিপ্রিয়া ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। 

এরই মাঝে দিতিপ্রিয়ার কনভোকেশন হয়ে গিয়েছে। যেখানে তাঁকে স্নাতকোত্তরের শংসাপত্র নিতে দেখা যায়। এই সময় অভিনেত্রী নিজেকে অভিনয় থেকে দূরেই রেখেছেন। একেবারে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন পরিবার ও কাছের মানুষের সঙ্গে। ২০২৪ সালের দোলের সময়ই দিতিপ্রিয়া তাঁর সম্পর্কের কথা সামনে আনেন। এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন অভিনেত্রী। দিতিপ্রিয়া নিজে কখনই তাঁর প্রেমিকের কথা সেভাবে বলেননি। তবে এগুলো গোপন রাখা যায় না খুব একটা। 

Advertisement

ফুটবলার শমীক মিত্রের সঙ্গে প্রেম রয়েছেন অভিনেত্রী। শমীক চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। জলপাইগুড়ির ছেলে শমীক এখন দক্ষিণ ভারতে থাকে কর্মসূত্রে। প্রায়ই প্রেমিকার জন্যে উপহার পাঠান তিনি। দিতিপ্রিয়ার জন্মদিনেও একসঙ্গে সময় কাটান শমীক ও দিতিপ্রিয়া। 

 

Read more!
Advertisement
Advertisement