Advertisement

Ditipriya Roy: দিতিপ্রিয়ার অনামিকাতে আংটি, চুপিসারে এনগেজমেন্ট করলেন নায়িকা?

কিন্তু কথায় আছে প্রেমের কথা হাওয়ায় ভাসে। সেরকমই দিতিপ্রিয়া কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা জানতে খুব বেশি সময় লাগেনি। এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন অভিনেত্রী। দিতিপ্রিয়া নিজে কখনই তাঁর প্রেমিকের কথা সেভাবে বলেননি।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 5:43 PM IST
  • শিশুশিল্পী হিসাবেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন দিতিপ্রিয়া।

টলিপাড়ার পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়। সিনেমা, সিরিজ, সিরিয়াল তিন মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। শিশুশিল্পী হিসাবেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন দিতিপ্রিয়া। তবে জনপ্রিয়তা পান রানি রাসমণি সিরিয়ালের মাধ্যমে। নিজের পেশাজীবন ও পড়াশোনা দুটোই ব্যালেন্স করতে পারদর্শী অভিনেত্রী। প্রেমটাও করছেন মন দিয়ে। সম্প্রতি দিতিপ্রিয়ার একটি ছবি ঘিরে চর্চা বেশ তুঙ্গে। যেখানে তাঁর রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকায় দেখা যাচ্ছে একটি আংটি। তাহলে কি চুপিসারে মনের মানুষের সঙ্গে বাগদান সেরে নিলেন দিতিপ্রিয়া?

সম্প্রতি দিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর হাতের ছবি শেয়ার করেন। যদিও ছবিটার আসল উদ্দেশ্য ছিল হাতে বাঁধা রাখি দেখানো। আর সেই ছবি দেখাতে গিয়েই দিতিপ্রিয়ার আঙুলের দিকে চোখ পড়তেই দেখা গেল পরপর তিনটে আঙুলে আংটি। তবে নজর কেড়েছে অনামিকাতে থাকা আংটিটি। সাধারণত মেয়েরা এই আঙুলে আংটি বাগদান বা এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরই পরে। যে কারণে এটাকে রিং ফিঙ্গার বলা হয়। এই আঙুলে মনের মানুষ আংটি পরিয়ে দেয়, এমনটাই নিয়ম। তাই দিতিপ্রিয়ার অনামিকায় আংটি দেখার পর সকলেরই মনে কৌতুহল জাগছে, তাহলে কি চুপিসারে এনগেজমেন্ট সেরে নিলেন পর্দার রাসমণি?

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখতে পাবেন অনামিকার এই আংটি অভিনেত্রী অনেকদিন ধরেই পরছেন। তাহলে কি এনগেজমেন্টটা সেরেই ফেললেন নায়িকা? এমনিতে দিতিপ্রিয়া নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। বিশেষ করে দিতিপ্রিয়া তাঁর মনের মানুষকে এখনও সবার আড়ালেই রেখেছেন। যদিও অভিনেত্রীর ফুটবলার প্রেমিকের কথা ইন্ডাস্ট্রির সকলেই জানে। চব্বিশ সালের দোলের দিনই নিজের প্রেমিককে সকলের সামনে আনেন। যদিও মুখ দেখা যায়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু কথায় আছে প্রেমের কথা হাওয়ায় ভাসে। সেরকমই দিতিপ্রিয়া কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা জানতে খুব বেশি সময় লাগেনি। এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন অভিনেত্রী। দিতিপ্রিয়া নিজে কখনই তাঁর প্রেমিকের কথা সেভাবে বলেননি। তবে এগুলো গোপন রাখা যায় না খুব একটা। ফুটবলার শমীক মিত্রের সঙ্গে প্রেম রয়েছেন অভিনেত্রী। শমীক চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। জলপাইগুড়ির ছেলে শমীক এখন দক্ষিণ ভারতে থাকে কর্মসূত্রে। প্রায়ই প্রেমিকার জন্যে উপহার পাঠান তিনি। একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। 

Advertisement

বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর এবার কামব্যাক করবেন নায়িকা। সান বাংলার মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ইতিমধ্য়েই সামনে এসেছে দেবী দুর্গারূপে দিতিপ্রিয়ার লুকস। 


 

Read more!
Advertisement
Advertisement