Advertisement

Indrani Haldar On Mamata Banerjee: 'আমার জুনিয়র মেয়েরা MP-MLA, দিদি চাইলে...', মমতাকে নিয়ে অভিমানী ইন্দ্রাণী

ইন্দ্রাণী জানান যে তৃণমূলের হয়ে তিনি শেষ নির্বাচনে প্রচার করেছিলেন, আর তিনি জানতেন যে তাঁকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয়েছে,তৃণমূল সেখানে জিতবে না। ইন্দ্রাণী জানান যে তিনি সেইসব জায়গায় গিয়েই বুঝেছিলেন যে সেখানে বিজেপির হাওয়া বইছে। খুব শীঘ্রই কাজে ফিরতে চান অভিনেত্রী। আবার অভিনয়ে মনোযোগ দিতে চান।

ইন্দ্রাণী হালদার  ও মমতা বন্দ্যোপাধ্যায়ইন্দ্রাণী হালদার ও মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিমানী সুর শ্রীময়ীর কন্ঠে।

ইন্দ্রাণী হালদার বাংলা ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ। একাধিক বাংলা সিনেমাতে তাঁর অভিনয় প্রশংসিত। কর্মাশিয়াল থেকে শুরু করে অন্য ধারার ছবিতেও অভিনেত্রী বুঝিয়েছেন তিনি একজন জাত। ছোটপর্দাতেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন ইন্দ্রাণী। তাঁর অভিনীত শ্রীময়ী ও গোয়েন্দা গিন্নি সিরিয়ালটি এখনও দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছে। এখনও নায়িকাকে শ্রীময়ী বলে ডাকা হয়। তবে শ্রীময়ীর পর বেশ কয়েক বছর টেলিভিশন তথা বিনোদন জগত থেকে দূরেই রয়েছেন ইন্দ্রাণী হালদার। বরাবরই তৃণমূল ঘেঁষা অভিনেত্রী বলেই পরিচিত ইন্দ্রাণী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে প্রাক্তন সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন ইন্দ্রাণী। 

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরই তৃণমূল কংগ্রেস তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে একাধিক তারকাদের সরে যেতে দেখা গিয়েছে। একটা সময় যাঁরা দিদির নামে স্তুতি গাইতেন, এখন তাঁদেরই সুর বদলে গিয়েছে। সেই তালিকায় নতুন করে সংযোজন ঘটল ইন্দ্রাণী হালদারের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিমানী সুর শ্রীময়ীর কন্ঠে। ইন্দ্রাণী বলেন, 'আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খুব ভালোবাসতেন। উনি আমায় ভালোবেসে অনেক অনুষ্ঠানে ডেকেছেন, আমি সেখানে গিয়েছি এবং উনি আমাকে একবার স্টার ক্যাম্পেইনও করিয়েছিলেন।' 

ছবি সৌজন্যে: সংগৃহীত

ইন্দ্রাণী বলেন, 'তৃণমূলের একাধিক মিটিং-মিছিলেও শ্যুটিং থেকে ছুটে ছুটে যেতাম। দিদির অনুরোধে অনেকবার ক্যাম্পেইনও করেছি অনেকবার। দিদির অনুষ্ঠানে সব সময় আমন্ত্রিত হয়েছি, গিয়েছি। কিন্তু আমি দল থেকে সেভাবে পাইনি কিছু কখনও। আমার থেকে জুনিয়র অনেক মেয়েরা MP, MLA অনেক কিছু হয়ে গিয়েছে, দিদি চাইলে হয়তো আমাকে করতে পারতেন, কিন্তু জানি না কেন। উনি আমাকে বলেছিলেন যে- তোমাকে আমি এমপি, এমএলএ করে দেব। কিন্তু কোনও কারণে হয়তো করে উঠতে পারেননি। আমি ওঁনাকে দোষ দেব না।' ইন্দ্রাণী এও জানিয়েছেন যে তিনি কিন্তু ফ্রি তে তৃণমূলের প্রচার করেননি, টাকার বিনিময়ে করেছেন। অভিনেত্রীর কথায়, যেরকম মাচা শো করতে যাই, সেরকমই গিয়েছি। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

ইন্দ্রাণী জানান যে তৃণমূলের হয়ে তিনি শেষ নির্বাচনে প্রচার করেছিলেন, আর তিনি জানতেন যে তাঁকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয়েছে,তৃণমূল সেখানে জিতবে না। ইন্দ্রাণী জানান যে তিনি সেইসব জায়গায় গিয়েই বুঝেছিলেন যে সেখানে বিজেপির হাওয়া বইছে। খুব শীঘ্রই কাজে ফিরতে চান অভিনেত্রী। আবার অভিনয়ে মনোযোগ দিতে চান।   

Read more!
Advertisement
Advertisement