Advertisement

Indrani Halder: ভাইয়ের মৃত্যুবার্ষিকীর পরের দিনই ভাইফোঁটা, মন ভাল নেই অভিনেত্রী ইন্দ্রাণীর

অন্যান্য বছরগুলিতে ইন্দ্রাণী হালদারের নিউ আলিপুরের বাড়িতে ভাইফোঁটার বিরাট আয়োজন হয়। তুতো ভাই-দাদাদের ফোঁটা দেন তিনি। ইন্ডাস্ট্রির কিছু মানুষও আসেন অভিনেত্রীর থেকে ফোঁটা নিতে। কিন্তু তা সত্ত্বেও এই ভাইফোঁটা, রাখির দিনগুলোতে নিজের ভাই ইন্দ্রনীল হালদারকে ভীষণভাবে মিস করেন অভিনেত্রী।

ভাইফোঁটায় মন খারাপ ইন্দ্রাণীরভাইফোঁটায় মন খারাপ ইন্দ্রাণীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 10:55 AM IST
  • অন্যান্য বছরগুলিতে ইন্দ্রাণী হালদারের নিউ আলিপুরের বাড়িতে ভাইফোঁটার বিরাট আয়োজন হয়।

ভাইফোঁটার দিনটি সব দিদি-বোনেদের কাছে ভীষণভাবে বিশেষ। কারণ এইদিনেই দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদাদের মঙ্গল কামনা করে তাঁদের কপালে ফোঁটা দেন। তাঁদের জন্য এলাহি খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন। কিন্তু কয়েক বছর ধরে এই ভাইফোঁটা আসলেই মন খারাপ হয়ে যায় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের। এমনিতে ভীষণ হাসি-খুশি তিনি। কিন্তু এই ভাইফোঁটার দিন তাঁর কোনও কিছুতেই মন বসে না। আর এই বছর তো অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পেজে বলেই দিলেন, আমার আর ভাইফোঁটা করতে ভাল লাগে না। কিন্তু কেন? 

অন্যান্য বছরগুলিতে ইন্দ্রাণী হালদারের নিউ আলিপুরের বাড়িতে ভাইফোঁটার বিরাট আয়োজন হয়। তুতো ভাই-দাদাদের ফোঁটা দেন তিনি। ইন্ডাস্ট্রির কিছু মানুষও আসেন অভিনেত্রীর থেকে ফোঁটা নিতে। কিন্তু তা সত্ত্বেও এই ভাইফোঁটা, রাখির দিনগুলোতে নিজের ভাই ইন্দ্রনীল হালদারকে ভীষণভাবে মিস করেন অভিনেত্রী। ২০১৯ সালে না ফেরার দেশে চলে গিয়েছেন ইন্দ্রাণীর ভাই, যাকে তিনি আদর করে বুড়ো বলে ডাকেন। তাঁর মারা যাওয়ার পর থেকেই অভিনেত্রীর এই বিশেষ দিনগুলোতে বেশি করে ভাইয়ের কথা মনে পড়ে। 

ইন্দ্রনীল যিনি বুড়ো বলে পরিচিত ছিলেন সকলের কাছে। তিনি শুধুমাত্র একজন অভিনেতা নয়, একজন নাট্য অভিনেতাও ছিলেন। দীর্ঘদিন অসুখে ভোগার পর ২০১৯ সালে মারা যান অভিনেত্রীর দাদা। প্রায় সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও ভাইয়ের স্মৃতি বিন্দুমাত্র অমলিন হয়নি ইন্দ্রানী হালদারের মন থেকে। তাই ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপের কথা লিখলেন ইন্দ্রানী। এই বছর মন খারাপটা আরো কিছুটা গভীর কারণ ভাইয়ের মৃত্যুবার্ষিকীর পরের দিনই ভাইফোঁটা।

ইন্দ্রাণী হালদার এদিন সোশ্যাল মিডিয়া পেজে ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আমার আর ভাইফোঁটা দিতে ইচ্ছা করে না। আজ তোর চলে যাওয়ার দিন। ১০ নভেম্বর। কতদিন হয়ে গেল। সবই করছি জীবনে, শুধু তোর ঘরে যখনই ঢুকি, বুকটা হুহু করে ওঠে। বুড়ো যেখানেই থাকিস ভালো থাকিস। জয় জগন্নাথ প্রভু।’ ভাইফোঁটা, রাখি— এই দিনগুলো এলেই মনখারাপ হয়ে যায় তাঁর। কিন্তু সেই মনখারাপের মধ্যেও নিজেকে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ২০১৯ সালে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয়ের পরে আর সে ভাবে পর্দায় দেখা যানি তাঁকে। শারীরিক অসুস্থতার জন্য ওজনও অনেকটা বেড়ে গিয়েছিল। তবে ওজন ঝরিয়ে আবার পর্দায় ফিরতে প্রস্তুত অভিনেত্রী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement