Advertisement

Madhubani Goswami: ক্যাপসিকামের বীজকে বিচি বলায় ট্রোলের মুখে অভিনেত্রী, কী ঘটেছে? VIDEO VIRAL

মধুবনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ক্যাপসিকাম কাটতে দেখা যাচ্ছে। কিন্তু এই ক্যাপসিকাম কাটতে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী। কারণ তিনি এই প্রথমবার এই সবজিটি কাটছেন বলেই দাবি করেছেন ভিডিওতে। আসলে ক্যাপসিকামের ভেতরের সাদা অংশটা বাদ দিয়ে তা কাটতে হয়, কিন্তু মধুবনী সেটা জানতেন না।

ট্রোলড হলেন মধুবনীট্রোলড হলেন মধুবনী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • ডেইলি ভ্লগিং করে মধুবনী নিজের জনপ্রিয়তাকে ধরে রেখেছেন।

একসময় ছোটপর্দার চেনা মুখ ছিলেন মধুবনী গোস্বামী। 'ভালবাসা ডট কম' সিরিয়ালে তোড়ার ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। বিয়ে করেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামীকে। তবে বর্তমানে তিনি সংসার, ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন। ডেইলি ভ্লগিং করে মধুবনী নিজের জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। প্রায়ই তাঁকে বিভিন্ন কারণে ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি সবজি কাটতে গিয়ে আবারও চরম কটাক্ষের মুখোমুখি হলেন অভিনেত্রী মধুবনী।

ক্যাপসিকাম কাটতে গিয়েই বিপত্তি
মধুবনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ক্যাপসিকাম কাটতে দেখা যাচ্ছে। কিন্তু এই ক্যাপসিকাম কাটতে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী। কারণ তিনি এই প্রথমবার এই সবজিটি কাটছেন বলেই দাবি করেছেন ভিডিওতে। আসলে ক্যাপসিকামের ভেতরের সাদা অংশটা বাদ দিয়ে তা কাটতে হয়, কিন্তু মধুবনী সেটা জানতেন না। ভিডিওতে অভিনেত্রীকে তাঁর শাশুড়ি মাকে জিজ্ঞাসা শোনা যায় ক্যাপসিকামের সাদা অংশটা বাদ দিতে হবে কিনা। কিন্তু সেটা বলতে গিয়ে এমন একটি চলতি শব্দ (বিচি) ব্যবহার করে বসেন, যা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

ট্রোল-কটাক্ষ মধুবনীকে
মধুবনীর এই ভিডিও দেখার পর যথারীতি তাঁর কমেন্ট বক্সে এসে তাঁকে ট্রোলড করতে শুরু করেন নেটিজেনের একাংশ। কেউ জিজ্ঞাসা করে বসেন, কার বিচি গো?  আবার কেউ বলেন, বিচিটা কী জিনিজ, কোনও ফলের বীজ বা দানা বা সিড বললেই তো হয়। আবার অনেকে বলেছেন, ওটাকে বিচি নয় বীজ বলে, ননসেন্স। কেউ কেউ মধুবনীকে ন্যাকা বলেও কটাক্ষ করেন। আবার কেউ বলেন, প্রথমবার ক্যাপসিকাম দেখলে যা হয়। আবার কেউ মধুবনীকে বলেন, ওটাকে বিচি না বীজ বলে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পাত্তা দেন না ট্রোলডকে
প্রথমবার পনীরের রেসিপি বানাতে গিয়ে ক্যাপসিকাম কাটার চক্করে এভাবে ট্রোলড হতে হল অভিনেত্রীকে। যদিও এইসব ট্রোল-কটাক্ষকে গায়ে মাখেন না মধুবনী। বরং ট্রোলড চরম জায়গায় পৌঁছালে, কড়া করে জবাব দিতে ছাড়েন না তিনি। অনলাইনে জমিয়ে প্রচার করেন নিজের ব্যাগ ও পার্লারের ব্যবসার। সেই কারণে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। উড়ে আসে নানা কটূ মন্তব্য। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

অভিনয় থেকে দূরে
প্রসঙ্গত, মধুবনী গোস্বামীকে দর্শকরা বহুদিন পর সম্প্রতি ছোটপর্দায় দেখেছেন। কিছু মাস আগেই তিনি 'চিরসখা' ধারাবাহিকে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে অভিনেতা রাজা গোস্বামী অর্থাৎ তাঁর স্বামী, ছেলে, সংসার এবং ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন মধুবনী।   

   

Read more!
Advertisement
Advertisement