Advertisement

ভক্ত-অনুরাগীরা ঘিরে ধরলেন প্রিয় নায়িকাকে, অস্বস্তিতে মধুমিতা, দেখুন VIDEO

মধুমিতা 'গুলশনের চামেলি' ছবিতে কাজ করবেন। এটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে। তারই আনুষ্ঠানিক ঘোষণাতে গিয়েছিলেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে টুকটুকে লাল রঙের শাড়িতে।

মধুমিতা সরকারমধুমিতা সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 1:03 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন তাঁর পরিচিতি তেমনি ওপার বাংলাতেও কম জনপ্রিয় নন মধুমিতা সরকার।

বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন তাঁর পরিচিতি তেমনি ওপার বাংলাতেও কম জনপ্রিয় নন মধুমিতা সরকার। এবার অভিনেত্রীকে বাংলাদেশের ছবিতেও দেখা যাবে এই কথা সকলেই জানেন। সম্প্রতি মধুমিতা বাংলাদেশে গিয়েছিলেন এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষ্য়ে। নায়িকার গ্ল্যামারস লুকে ওপার বাংলার ভক্তরা কুপোকাৎ। অভিনেত্রীকে সামনে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দর্শকদের মধ্যে। ভিড় দেখে বেশ ভয় পেয়ে যান অভিনেত্রীও। 

মধুমিতা 'গুলশনের চামেলি' ছবিতে কাজ করবেন। এটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে। তারই আনুষ্ঠানিক ঘোষণাতে গিয়েছিলেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে টুকটুকে লাল রঙের শাড়িতে। অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধনও। ছবির ঘোষণা, কেক কাটিং, সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরও খুব শান্তভাবে দেন মধুমিতা। কিন্তু বিপত্তি ঘটলো অনুষ্ঠান শেষ হওয়ার পর। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে মধুমিতাকে সামনে পেয়ে তাঁর ভক্ত-অনুরাগীরা ছবি তুলতে চাইছেন, তাঁকে ঘিরে ধরেছেন। মধুমিতার মুখে বেশ অস্বস্তি। প্রিয় নায়িকাকে হাতের নাগালে পেয়ে সকলে ঘিরে ধরেন। বাঁধভাঙা উচ্ছ্বাসে এক সময়ে অসুবিধাতেই পড়েন মধুমিতা। কেউ কেউ সেলফি তুলতে রীতিমতো গায়ের কাছে চলে আসেন। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে মধুমিতা আগলে নেন তাঁর স্বামী দেবমাল্য। ভিড় সামলে কার্যত আগলে স্ত্রীকে নিয়ে বেরোনোর চেষ্টা করেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগে না। 

এর আগেও ভক্তদের উচ্ছ্বাসের কারণে ভুক্তভোগী হতে হয়েছে একাধিক তারকাদের। জিৎ, দেব, শুভশ্রী সহ টলিউডের বেশ কিছু তারকা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এবার বাংলাদেশে গিয়ে মধুমিতাকেও এই ধরনের পরিস্থিতিতে পড়তে হল। 'গুলশনের চামেলি'র শ্যুটিং বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ডিসেম্বরে হবে। বিয়ের পরেই ধারাবাহিক শেষ করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তার পর তাঁর বেশ কিছু কাজের কথা প্রকাশ্যে আসে। কিন্তু বেশ অনেক দিন হল অভিনেত্রীকে বড়পর্দায় দেখা যায়নি। বাংলাদেশের সিনেমার পাশাপাশি মধুমিতা দক্ষিণী ছবিতেও ডেবিউ করলেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement