
ছোটপর্দার চেনা মুখ মানসী সেনগুপ্ত। বাংলা সিরিয়ালে নেগেটিভ বা নেতিবাচক চরিত্রে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তবে ইদানিং তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা চলছে। প্রথমে মানসীর দাম্পত্য জীবন ও ডিভোর্স নিয়ে, এরপর তাঁর বিলাসবহুল বাড়ি কেনা নিয়ে ট্রোল-কটাক্ষ চলতেই থাকে। যদিও এগুলোকে খুব একটা পাত্তা দিতে চান না অভিনেত্রী। কিন্তু এবার সন্তানকে নিয়ে খারাপ মন্তব্য আসতেই গর্জে উঠলেন ছোটপর্দার সুন্দরী ভিলেন। দিলেন মোক্ষম জবাবও।
ট্রোলের শিকার মানসী
দ্বিতীয়বার প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মানসী ও তাঁর স্বামীকে নিয়ে চর্চা তম হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মানসীকে কমেন্ট করে তাঁর স্বামীকে বারংবার দেখতে চেয়েছেন। যদিও মানসী বরাবর একটা কথাই বলেছেন যে তাঁর স্বামী ক্যামেরাতে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য নন। এরপর ছেলে জন্ম হওয়ার কয়েকদিনের মাথাতেই মানসী জানান যে তাঁর সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্সের মামলা চলছে, তাঁরা আর এক সঙ্গে থাকেন না। তবে দুই সন্তানের দায়িত্ব মা-বাবার সমান সমান। ছেলে ও মেয়ে মানসীর কাছেই থাকেন। সম্প্রতি অভিনেত্রীর ছেলেকে নিয়ে খারাপ মন্তব্য করেন এক নেটিজেন আর সেই কমেন্টের নীচে গিয়ে পাল্টা জবাব দিলেন মানসী।
ছেলেক নিয়ে খারাপ কথা সোশ্যালে
অভিনেত্রীর একমাত্র ছেলের গায়ের রং নিয়ে আক্রমণ করে এক নেটিজেন। একটা শিশুকে খারাপ কথা বলতেও ছাড়লেন সেই নেটিজেন। রবিবার মানসী একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ছেলেকে কোলে নিয়ে গান গাইতে গাইতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সেই পোস্টের তলায় ওই নেটিজেন লেখেন, ‘কী বিশ্রি বাচ্চাটা! কালো, মুখের গড়নও সুন্দর না। বাপের মতো বিশ্রি হয়েছে।’ ব্যাপারটা নজরে আসতেই জবাব দেন অভিনেত্রী। লেখেন, ‘এই কমেন্টটা আমি চাইলে ডিলিট করতে পারতাম। করব না, কারণ ফেক আইডি দিয়ে কেউ গুরুত্ব পাবার জন্য কী বলল, তাতে গুরুত্ব দেওয়ার সময় আমার নেই।’ মানসীর ছেলের সম্পর্কে এমন কমেন্ট আসায় বহু নেটিজনেই বিরক্ত হয়েছেন।
ডিভোর্সের পথে মানসী
প্রসঙ্গত, ছেলের জন্মের আগে থেকেই ট্রোলড হচ্ছেন মানসী। এমনকী, বছরখানেক আগে দিদি নম্বর ১-এ এসে বৈবাহিক জীবনে চলা সমস্যা নিয়ে মুখ খোলায়, মানসীর ছেলের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে থাকে কিছু মানুষ। যদিও অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই সময়, ‘মেয়ের জন্য আমরা দুজনে মিটমাট করে নেই। তারপরই দ্বিতীয় বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত’! এমনকী, অভিনেত্রীর প্রায় সব পোস্টেই কমেন্ট পড়ত, কেন স্বামীর সঙ্গে দেন না ছবি। যদিও ছেলের মাসখানেক বয়স যখন, তখন মানসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি আর তাঁর স্বামী ডিভোর্সের পথে হাঁটছেন। যদিও সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন। আপাতত ছেলে আর মেয়ে দুজনেই থাকে মানসীর সঙ্গে। সদ্য নতুন বাড়িও তৈরি করেছেন।