Advertisement

Mayna Banerjee Trolled: 'আমি এই পা চাটি...', মমতা-বন্দনার জেরে ফের ট্রোলড অভিনেত্রী ময়না

ছাব্বিশের নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। একদিকে যেমন তাবড় তাবড় নেতারা একরাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন তেমনি তৃণমূল কংগ্রেসকে জৌলুসহীন করে এক এক করে সব তারকারাও সরে গিয়েছেন। তবে সেই সব দলবদলু তারকাদের দলে নাম লেখাননি ময়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী অর্ণব।

ময়না বন্দ্যোপাধ্যায়ময়না বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • টেলিভিশনের ভীষণ চেনা মুখ ময়না।

কালীঘাট তৃণমূলের সঙ্গে দৃঢ়ভাবে যে অভিনেত্রী এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছেন, তিনি হলেন ময়না বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের ভীষণ চেনা মুখ ময়না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা-মিটিং সবকিছুতেই তাঁকে যুক্ত হতে দেখা যায়। সম্প্রতি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেইসময় আদৌ পা ভাঙেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনও বড় চোট পাননি বলেও উল্লেখ করেছেন তিনি। প্রমাণ হিসাবে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের দু’টি রিপোর্ট তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। আর এই নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। আর এই চাপানউতোরের মাঝেই দলনেত্রীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ময়না। 

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি রক্তাক্ত পায়ের ছবি পোস্ট করেছেন। এই পায়ের ছবি পোস্ট করে ময়না ক্যাপশনে লেখেন, 'আমি এই পা চাটি, আর চাটবোও, এমন চাটবো যাতে বেইমানগুলো বিবেকের দংশনে দংশিত হতে থাকে প্রতি মুহূর্তে। জয় বাংলা। জয়তু নেত্রী।' তবে এই পোস্ট করার পর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে ময়নাকে। কেউ লিখলেন, এই পা ধুয়ে জল খান, আবার কেউ কমেন্ট করলেন, পা ভাঙ্গা থাকলে ওই পা নাড়াতে পারে না মানুষ। আর মমতা ওই পা নাচিয়ে যাচ্ছে। কেউ লিখেছেন, অনেক তো হল এবার অন্তত বুঝুন, চুরি করে তো দেশটাকে শেষ করে দিল। তবে এইসব ট্রোল-কটাক্ষের কোনও জবাব দেননি অভিনেত্রী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছাব্বিশের নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। একদিকে যেমন তাবড় তাবড় নেতারা একরাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন তেমনি তৃণমূল কংগ্রেসকে জৌলুসহীন করে এক এক করে সব তারকারাও সরে গিয়েছেন। তবে সেই সব দলবদলু তারকাদের দলে নাম লেখাননি ময়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী অর্ণব। প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে জুড়ে আছেন তাঁরা। দলের দুঃসময়েও সরে যাননি অর্ণব ও ময়না। তৃণমূলের যুব সভাপতি পদে এখন অর্ণব। প্রথম সারিতেই দেখা যায় এখন তাঁদের। 

Advertisement

পুরনো এক সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেত্রী বলেছিলেন, 'আমরা বেইমান নই তাই তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে পড়ে আছি এখনও। আমরা দুঃসময়ে আছি দিদির পাশে ও অভিষেক দার পাশে।' একটা সময়ে তারকাদের ভিড়ে তৃণমূল কংগ্রেসের ব্যাকফুটেই থাকতেন ময়না ও অর্ণব। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এখন একেবারে সামনের সারিতে দেখা যায় ময়না-অর্ণবকে। তাঁদের কথায়, তারকা দিলে দল চলে না, দল চলে কর্মীদের নিয়ে। নিজেদের তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলেই দাবি করেন ময়না ও অর্ণব।   

Read more!
Advertisement
Advertisement