Advertisement

Monami Ghosh: পুলে ফ্লোরাল টু-পিসে লাস্যময়ী মনামী, অভিনেত্রীর বোল্ড লুকস VIRAL

স্টাইল আইকন, ডিভা মনামী ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত। তাঁর সাহসী অবতার সর্বদাই উষ্ণতা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারেও তার ব্যতিক্রম হল না। ফ্লোরাল সুইম পোশাকে ধরা দিলেন মনামী।

মনামী ঘোষমনামী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • স্টাইল আইকন, ডিভা মনামী ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত।

তাঁর বয়স কত? ২০ নাকি তিরিশ আর নাকি তিনি চল্লিশ পেরিয়েছেন? অভিনেত্রী মনামী ঘোষকে দেখে একেবারেই বুঝতে পারবেন না তাঁর আসল বয়স কত। নিজেকে বরাবরই ফিট রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। মনামীর ফ্যাশন স্টেটমেন্টও সকলের চেয়ে একেবারে আলাদা। বোল্ড ও সাহসী অবতারে তাঁকে প্রায়ই দেখা যায়। বড়পর্দা থেকে বেশ অনেকদিন হল দূরেই রয়েছেন তিনি। এবার ফ্লোরাল সুইম পোশাকে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন মনামী। 

স্টাইল আইকন, ডিভা মনামী ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত। তাঁর সাহসী অবতার সর্বদাই উষ্ণতা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারেও তার ব্যতিক্রম হল না। ফ্লোরাল সুইম পোশাকে ধরা দিলেন মনামী। পুলের ধারে পা ডুবিয়ে বসে নানান পোজে ছবি তুলেছেন অভিনেত্রী। পোশাকটির ওপরের অংশটি বিকিনি-স্টাইলের ক্রপড সুইম টপ। চওড়া কাঁধের স্ট্র্যাপ ও স্কুপ নেকলাইনের সঙ্গে সামনে রয়েছে টুইস্টেড নট ডিটেইল। ফিটেড সিলুয়েটের এই টপটি লুকে দিয়েছে আধুনিক ও স্পোর্টি আবেদন। নিচের অংশে সাধারণ বিকিনি বটমের বদলে রয়েছে সারোং-স্টাইলের র‍্যাপ স্কার্ট। কোমরের সামনের অংশে নট ডিটেইলের কারণে এক পাশে তৈরি হয়েছে উঁচু থাই স্লিট। ফলে পোশাকটিতে যেমন এসেছে রিসোর্ট ওয়্যারের ভাইব, তেমনই যোগ হয়েছে ফ্যাশনেবল একটি টাচ। 

তাঁর কিলার ভঙ্গীমায় কুপোকাৎ নেটপাড়া। পেছনেই রয়েছে পাহাড়। মনামীর পায়ের তলায় সর্ষে। মাঝে মধ্যেই বেড়িয়ে পড়েন তিনি। তবে এটা পুরনো ছবি না নতুন তা বোঝা যায়নি। অভিনয় থেকে দূরে থাকলেও মনামী ও তাঁর সঙ্গী মিলে নতুন ইউটিউব চ্যানেল চালান। যেখানে প্রতি বছর পুজোতে মনামী নিয়ে আসেন নতুন গান ও তাঁর সঙ্গে অভিনেত্রীর নাচ। প্রসঙ্গত, গত বছর এই একই জায়গা থেকে মনামী নীল মনোকিনিতে ধরা দিয়েছিলেন। ডিপকাট ব্যাক এই সুইম পোশাকে মনামীর থেকে চোখ সরছিল না তাঁর ভক্ত-অনুরাগীদের। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁকে সাহসী অবতারে দেখা যায়। শাড়ি থেকে ওয়েস্টার্ন কিংবা বিকিনি, সবেতেই সাবলীল মনামী। শিধু তাই নয়, একাধিক ইভেন্টে তাঁর পোশাক রীতিমতো প্রশংসা পেয়েছে। নিজেকে অন্যদের থেকে আলাদা কী করে রাখতে হয়, সেই কৌশল ভালই জানা আছে মনামীর। আর তাই তাঁর পোশাক বরাবরই অন্যদের থেকে হটকে হয়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিস বস বাংলা সিজন ৩। আর শোনা যাচ্ছে, সেখানে নাকি এন্ট্রি নিতে পারেন মনামী। তবে এখনও এই নিয়ে কোনও পাকা খবর সামনে আসেনি।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement