Advertisement

অগোছলো বিছানায় খোলা পিঠে উপুড় হয়ে শুয়ে নবনীতা, 'দেবচন্দ্রিমাকে নকল?' বলছে নেটপাড়া

নবনীতার পোস্ট দেখে এটা স্পষ্ট যে তিনি এখন মুম্বইতে রয়েছেন। সেখানকার এক বিলাসবহুল হোটেলের লাক্সারিয়াস রুমে এই ছবিগুলো তোলা। এই সাহসী ছবির চেয়েও নেটিজেনদের কাছে বড় কৌতুহল তৈরি হয়েছে ছবিটির ফটোগ্রাফারকে নিয়ে।

নবনীা দাসনবনীা দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 6:15 PM IST
  • মাত্র কয়েকদিন আগেই নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

মাত্র কয়েকদিন আগেই নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দুধ সাদা বিছানায় খোলামেলা শরীরে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছিলেন তিনি। সেই ছবি নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল। এবার একই পথে হাঁটতে দেখা গেল আর এক অভিনেত্রীকে। দেবচন্দ্রিমার কায়দায় বিছানায় আধ শোওয়া ও খোলা পিঠে ছবি পোস্ট করে নেটপাড়ার পারদ চড়ালেন অভিনেত্রী নবনীতা দাস। জিতু কমলের প্রাক্তন স্ত্রীর এই পোস্ট ঘিরে এখন চর্চা বেশ তুঙ্গে। 

নবনীতার পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, সাদা ধবধবে বিছানায় কিছু ম্যাগাজিনের পাতা ওল্টানো এবং লাল ফুল। তারই পাশে অগোছলো বিছানায় খোলা পিঠে উপুড় হয়ে শুয়ে রয়েছেন নবনীতা। কোমর থেকে সাদা চাদর ঢাকা দেওয়া। আধ শোওয়া অবস্থায় নানান পোজে ছবি পোস্ট করেন অভিনেত্রী। এই ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হল নবনীতার পিঠের অংশ একেবারে খোলা। তাঁর এলোমেলো চুল এবং উপুড় হয়ে শোওয়ার স্টাইল পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে। এই সাহসী ছবির ক্যাপশনে নবনীতা লিখেছেন, ‘একটু অগোছালো, একটু জাদুকরী…’।

নবনীতার পোস্ট দেখে এটা স্পষ্ট যে তিনি এখন মুম্বইতে রয়েছেন। সেখানকার এক বিলাসবহুল হোটেলের লাক্সারিয়াস রুমে এই ছবিগুলো তোলা। এই সাহসী ছবির চেয়েও নেটিজেনদের কাছে বড় কৌতুহল তৈরি হয়েছে ছবিটির ফটোগ্রাফারকে নিয়ে। জীতু কমলের সঙ্গে আইনি বিচ্ছেদের পর নবনীতা এখন সিঙ্গল। তাহলে উপুড় হয়ে শোওয়া তাঁর এই ব্যক্তিগত ছবি কে তুলে দিল? এই প্রশ্নের উত্তরও নবনীতা নিজেই দিয়েছেন তাঁর পোস্টের ‘ফটো কার্টেসি’-তে। ছবির শেষে তিনি ক্রেডিট দিয়েছেন, ‘ছবি সৌজন্যে- আমি নিজেই’।

নবনীতা অও জানতেন যে তাঁর এই ছবিগুলির সঙ্গে দেবচন্দ্রিমার পোস্টের তুলনা টানা হবে। তাই অভিনেত্রী কমেন্টেই সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন। নবনীতা লিখেছেন, হ্যাঁ, দেবচন্দ্রিমার পোস্টটা আমার খুব ভাল লেগেছিল, একেবারে আলাদা লেগেছে, কিন্তু আমার কাছে ঠিকঠাক আয়োজন নেই বা কোনও ফটোগ্রাফার নেই, তাই আমি নিজেই তুলেছি। প্রসঙ্গত, জিতু কমলের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে সিঙ্গল বলেই দাবি করে আসছেন অভিনেত্রী। বিয়ে ভাঙলেও জিতু-নবনীতার মধ্য়ে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে। আপাতত ছোটপর্দা থেকে দূরে জিতুর প্রাক্তন, বন্ধুদের সঙ্গে নতুন ব্যবসায় মন দিয়েছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement