Advertisement

Paoli Dam: 'বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া...', 'ছত্রাক' বিতর্ক নিয়ে কী বললেন পাওলি?

ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী বলেই পরিচিত পাওলি দাম। টলিউডের পাশাপাশি অভিনেত্রীকে বলিউডেও কাজ করতে দেখা গিয়েছে। অন্তরঙ্গ দৃশ্য বা বেডসিন করা নিয়ে পাওলির কোনও কালেই ছুৎমার্গ ছিল না। খুব সাবলীলভাবেই তিনি তাঁর সাহসী দৃশ্যগুলিকে পর্দায় তুলে ধরতেন।

পাওলি দামপাওলি দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2026,
  • अपडेटेड 11:12 AM IST
  • ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী বলেই পরিচিত পাওলি দাম।

ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী বলেই পরিচিত পাওলি দাম। টলিউডের পাশাপাশি অভিনেত্রীকে বলিউডেও কাজ করতে দেখা গিয়েছে। অন্তরঙ্গ দৃশ্য বা বেডসিন করা নিয়ে পাওলির কোনও কালেই ছুৎমার্গ ছিল না। খুব সাবলীলভাবেই তিনি তাঁর সাহসী দৃশ্যগুলিকে পর্দায় তুলে ধরতেন। বেশ কিছু বছর আগে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দরের ছত্রাক-এ অভিনয় করে চর্চিত হয়েছিলেন পাওলি। সেই সময় অভিনেত্রীর এক বিশেষ দৃশ্য নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এবার সেই নিয়েই নিজের বক্তব্য স্পষ্ট করলেন পাওলি।

ছত্রাক ছবির সেই বিশেষ দৃশ্যে পাওলির বোল্ড অভিনয় একাধারে যেমন প্রশংসিত হয়েছিল তেমনি তীব্র নিন্দা হয়েছিল তা নিয়ে। এমনকি, খোদ পাওলিকেও এ জন্য ঘরে-বাইরে নানা সমালোচনার শিকার হতে হয়েছিল। শুধু তাই নয়, অভিনেত্রীকে অনেক কুমন্তব্য শুনতে হয়েছিল। কিন্তু এত বছর পর বাংলা সিনেমার দর্শক আধুনিক হয়েছে? আর এই প্রসঙ্গ আসতেই সেই পুরনো দিনগুলোর কথা অবশ্যই উঠে আসে। পাওলি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সেই সময়ে বাঙালি দর্শকের

ছবি সৌজন্যে: ফেসবুক

 ওই দৃশ্য নেওয়ার মতো পরিণতমনস্ক ছিল না। 

 

পাওলির কথায়, বাংলা সিনেমায় খোলা পিঠ ও খোলা পা ছাড়া আর কিছু দেখানো যায় না। সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ছত্রাক। ই সময়ে আমি জানতাম, আজ না হোক কাল এই ধরনের কাজ হবেই। সেই সময় কিছুটা সাজানোও হয়েছিল। আমারও মনে হয়েছিল, আমি সময়ের থেকে এগিয়ে কিছু করছি। এটা তো হওয়ারই ছিল। আমি ওই ধরনের ছবি দেখেই বড় হয়েছি। তাই আমার কাছে বিষয়টা এত জটিল ছিল না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পাওলি বলেন, আমি জানতামও যে এই ধরনের কাজ হয়তো আরও অনেক হবে। নয় হবে আর নয়তো হবে না। একেবারেই হবে না। সেন্সরে কিছু জিনিষ অনুমোদিত থাকে। আমরা তো বলিও যে বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া কিছু দেখানো যায় না। তবে সম্প্রতি বাংলা ছবিও সাবালক হয়েছে। বেশ কিছু কাজ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনেক ছবিতেই সেটা দেখা যাচ্ছে। পাওলি এই নিয়ে বলেন, যাঁরা এখন এই কাজ সেলিব্রেট করেন তাঁরা পরিণত হয়েছেন। আগে তাঁরা অপরিণত ছিলেন। তাঁদের মানসিকতারও পরিবর্তন হয়েছে। তাঁরা শিক্ষিত হয়েছেন।’

Advertisement

ছত্রাক ছাড়াও অনেক ছবিতেই পাওলির সাহসী দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, যে কোনও চরিত্রই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। আর সেটা ফুটিয়ে তুলতে শিল্পের প্রয়োজনে তিনি বহু দূর যেতে রাজি। চিত্রনাট্যের খাতিরে, শিল্পের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করার ব্যাপারে তাঁর যে কোনও ‘ট্যাবু’ নেই, সে কথাও এক সংবাদমাধ্যমের আলোচনাসভায় জানিয়েছিলেন পাওলি। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি পাওলিকে দেখা যায় বিবি পায়রা ছবিতে, যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।    

 

Read more!
Advertisement
Advertisement