Advertisement

Ritabhari Chakraborty: ঋতাভরীর জীবনের সবচেয়ে বড় শিক্ষক! Teacher's Day-তে কাকে শুভেচ্ছা জানালেন?

এই মুহূর্তে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ঋতাভরী। একের পর এক সিরিজ, ছবিতে কাজ করে চলেছেন তিনি। ঋতাভরীকে সম্প্রতি দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে থ্রিলার ওয়েব সিরিজ় ‘ছদ্মবেশী’-তে। সেখানে পরমব্রতর স্ত্রীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। এছাড়াও ফাটাফাটি, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, বহুরূপী সহ বেশ কিছু ছবিতে ঋতাভরীর অভিনয় বেশ প্রশংসিত।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 5:36 PM IST
  • বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী স্পষ্ট কথা বলতে সব সময়ই ভালোবাসেন।

বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী স্পষ্ট কথা বলতে সব সময়ই ভালোবাসেন। ইন্ডাস্ট্রিতে বোল্ড অভিনেত্রী বলেই পরিচিত তিনি। মা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদা, এই নায়িকার ছোট পরিবার। অবশ্য সেই পরিবারে সম্প্রতি এক খুদে সদস্য যোগ হয়েছেন। অর্থাৎ মাসি হয়েছেন নায়িকা। সে যাইহোক ৫ সেপ্টেম্বর দেশজুড়ে পালন হচ্ছে শিক্ষক দিবস। সবাই নিজেদের প্রিয় শিক্ষা গুরুদের সম্মান জানাচ্ছেন। সেই আবহে ভাসলেন ঋতাভরীও। জানালেন জীবনের সবচেয়ে বড় শিক্ষক তাঁর জীবনে আসলে কে?

ঋতাভরী যে ছবি শেয়ার করেছেন, সেখানে ফ্রেমজুড়ে শুধুই বাঁশ আর বাঁশ। বাঁশে ভরা সেই ছবি পোস্ট করে ঋতাভরী লিখলেন, আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। অভিনেত্রীর এমন পোস্ট দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এমনকী ঋতাভরী চক্রবর্তীর পোস্ট দেখে স্থির থাকতে পারেননি মিমি চক্রবর্তীও। কমেন্টে হেসে গড়িয়েছেন তিনিও। কেউ বা নায়িকার কৌতুকবোধের প্রশংসায় পঞ্চমুখ। আবার নেটিজেনদের একাংশের মতে, আসলে ঋতাভরী অতীতে একাধিকবার বাঁশ খেয়েছেন, সে সম্পর্কে হোক কিংবা অন্য কোনও বিষয়ে, তাই বাঁশ নায়িকার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তিনি বাঁশ খেয়েই সঠিকটা চিনতে শিখেছেন। আর বাংলায় বাঁশ খাওয়াকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া বা জীবনের কঠোর অভিজ্ঞতার উপমা হিসেবে ব্যবহার করা হয়। 

এই মুহূর্তে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ঋতাভরী। একের পর এক সিরিজ, ছবিতে কাজ করে চলেছেন তিনি। ঋতাভরীকে সম্প্রতি দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে থ্রিলার ওয়েব সিরিজ় ‘ছদ্মবেশী’-তে। সেখানে পরমব্রতর স্ত্রীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। এছাড়াও ফাটাফাটি, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, বহুরূপী সহ বেশ কিছু ছবিতে ঋতাভরীর অভিনয় বেশ প্রশংসিত। কিছুদিন আগেই পরিবার ও হবু বরকে নিয়ে জন্মদিন পালন করেছেন নায়িকা। মুম্বই-কলকাতা দুই জায়গাতেই এখন যাতায়াত ঋতাভরীর। 

২০২৫-এর মাঝামাঝি সিনেপাড়ায় কান পাতলেই শোনা যেত, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ‌্যাম্পিয়ন’, ‘দাহাড়’, ‘ফ‌্যামিলি ম‌্যান’ খ্যাত সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তাঁর প্রেমের খবরও কারও অজানা নয়। সুমিত ও ঋতাভরী বাগদানও সেরে ফেলেছেন। এখন চারহাত এক হওয়ার পালা।  

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement