Advertisement

Rupanjana Mitra: টলিউডের শিশুশিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব রূপাঞ্জনা, টার্গেটে কে?

বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সঙ্গে হওয়া অন্যায় নিয়েও যেমন প্রতিবাদ করেছেন তেমনি অন্যের সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রূপাঞ্জনা।

শিশুশিল্পীদের নিরাপত্তা নিয়ে পোস্ট রূপাঞ্জনারশিশুশিল্পীদের নিরাপত্তা নিয়ে পোস্ট রূপাঞ্জনার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 11:04 AM IST
  • বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে।

বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সঙ্গে হওয়া অন্যায় নিয়েও যেমন প্রতিবাদ করেছেন তেমনি অন্যের সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রূপাঞ্জনা। কিছুদিন ধরেই নেটপাড়া সরগরম ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড নিয়ে। আর এরই মাঝে নাম না করে জনৈক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন লেখিকা ও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক। আর সেই পোস্টের ভিত্তিতেই রূপাঞ্জনার করা পোস্ট নিয়ে এখন চর্চা চলছে নেটপাড়ায়। 

কী অভিযোগ এনেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক? সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ অনুযায়ী বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্থা করা হয়। পুরনো এক ঘটনারই উল্লেখ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক। আর ওই পোস্ট ঘিরেই দানা বেঁধেছে জল্পনা। অর্ক সোশাল মিডিয়ায় লেখেন, “একজন ভাইরাল ব্লগার যিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাটি একটি বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে ঘটেছিল। যে ধারাবাহিকের প্রযোজক সংস্থা ছিল বেশ নামজাদা। এই ঘটনা ওই প্রযোজক সংস্থার সামনে আসার আগে থেকে অনেকেই জানতেন। এমনকী শিশুশিল্পীর মা-ও। অভিযুক্ত ব্লগার সকলের সামনে ক্ষমা চান। তারপর ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যায়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্কর এই পোস্টে কারোর নাম উল্লেখ না হলেও, অনেকেরই মনে হয়েছে তিনি সায়কের দিকেই আঙুল তুলেছেন। কারণ, সম্প্রতি ইনফ্লুয়েন্সার সায়ককে নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। আর এই পোস্ট বিতর্কের মাঝেই সরব হলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি অর্কর ওই পোস্টকে সমর্থন জানিয়ে লেখেন, শিশুশিল্পীদের নিরাপত্তা নিয়ে আরও জোর দিতে হবে। ওদের যেন নিজেদের অভিভাবকদের সঙ্গে আলাদা রুম দেওয়া হয়, যাতে বড়দের সঙ্গে ফ্লোর ছাড়া কথাবার্তা বেশি না হয়...এই নিয়ে ২০০৫ থেকে আমি সরব। অনুরাগের ছোঁয়াতে সেটি করতে সফল হয়েছিলাম কারণ চ্যানেল কতৃপক্ষ আর প্রোডিউসার পক্ষ আমার কথা বুঝেছিলেন. ...সিনিয়র আর্টিস্টদের জন্য একটি বার্তা- নিজেদের inflated ego দয়া করে সরিয়ে রাখুন,  ফ্লোরে কাজ করার সময় প্রচুর ঘটনার সাক্ষী এবং নিজে লড়াই করেছি যাতে কাজের জায়গা safe space হয়ে।  

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

এরপরই রূপাঞ্জনা সরাসরি সায়কের নাম নিয়ে লেখেন, সায়ক যদি এমন কিছু করে থাকে তাহলে শিশুশিল্পীর বাড়ির লোকদের এগিয়ে আসতে বলছি...বাচ্চাদের হেনস্থা করে এই ধরনের নোংরা মানসিকতা অসভ্য ছেলে পুলেদের তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। এরপর রূপাঞ্জনা লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ককে ধন্যবাদ জানিয়েছেন। যদিও অর্ক পরে সেই পোস্ট সরিয়ে দেন। 

Read more!
Advertisement
Advertisement