Advertisement

Sohini Shovan Married Life: সোহিনী রাগলে সাংঘাতিক, রাগ ভাঙান কী করে শোভন?

টলিপাড়ার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের মিষ্টি দাম্পত্য জীবন বেশ ভালই চলছে। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তাঁদের ছোট্ট পাতানো সংসার। সেখানে যেমন ভালোবাসার কোনও অভাব নেই তেমনি তাঁদের রাগ-অভিমানের পালাও অবিরাম চলতে থাকে।

সোহিনী ও শোভনসোহিনী ও শোভন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • টলিপাড়ার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের মিষ্টি দাম্পত্য জীবন বেশ ভালই চলছে।

টলিপাড়ার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের মিষ্টি দাম্পত্য জীবন বেশ ভালই চলছে। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তাঁদের ছোট্ট পাতানো সংসার। সেখানে যেমন ভালোবাসার কোনও অভাব নেই তেমনি তাঁদের রাগ-অভিমানের পালাও অবিরাম চলতে থাকে। তবে সোহিনীর রাগ হলে শোভন কীভাবে তাঁর মান ভঞ্জন করেন, তা সম্প্রতি জানিয়েছেন সোহিনীর গায়ক-স্বামী। 

শোভন-সোহিনীর প্রেমের কাহিনী বেশি দিনের নয়। চুটিয়ে প্রেম করার আগেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। ২০২৪ সালের জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়েন। তারপর থেকেই তাঁদের ছোট্ট সংসার, সেখানে সোহিনী ও শোভন দুজনেই একসঙ্গে কাজ করেন। এমনিতে সোহিনী খিব ঠান্ডা মেজাজের হলেও রাগ তাঁর প্রচণ্ড। আর নায়িকার রাগ ভাঙাতে গিয়ে বেশ হিমসিম খেতে হয় শোভনকে। সম্প্রতি এক সক্ষাৎকারে শোভন ফাঁস করেছেন কীভাবে তিনি তাঁর স্ত্রীর রাগ ভাঙান। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সোহিনীর রাগ কীভাবে ভাঙান শোভন? এক সাক্ষাৎকারে গায়ক এ প্রসঙ্গে বলেন, আমার স্ত্রী ভীষণ দামি। তাই গান গেয়ে নয়, গান বানিয়ে তার রাগ ভাঙাতে হয়। সোহিনীর রাগ হলে শুধু গান গাইলেই হয় না, গান বানিয়ে গাইতে হয়। তবে রাগ ভাঙে তার। যদিও সোহিনী এইসবের ধারে কাছ দিয়েও যান না। তিনি বলেন যে শোভনের রাগ হলে তা এমনি কমে যায়, তিনি গিয়ে রাগ ভাঙাতে যান না। তবে সোহিনী এও বলেন, রাগ হলে শোভন শুধু বলে একটু রান্না করে দাও, পেটুক লোকেরা তাতেই খুশি হয়ে যায়। এভাবেই তাঁদের দুষ্টু-মিষ্টি সম্পর্ক চলছে। 

রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরই সোহিনীর জীবনে এন্ট্রি নেন শোভন। গায়কেরও মন ভেঙেছে ততদিনে। তাই দুই ভাঙা মন জোড়া লাগতে বেশি সময় লাগেনি। তবে প্রথম থেকেই সোহিনী ও শোভন তাঁদের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে এটা ছিল ওপেন সিক্রেট। প্রেম বেশিদূর এগোতে না এগোতেই সোহিনী ও শোভন বিয়ে করে নেন। ২০২৪ সালের জুলাই মাসে দুই পরিবার ও কাছের কিছু বন্ধুদের নিয়ে আইনি বিয়ে সারেন তাঁরা। দুজনেই এখন নিজেদের কেরিয়ারে ফোকাস করছেন।        

Advertisement

Read more!
Advertisement
Advertisement