Advertisement

Sohini Sarkar Age: 'আড়ম্বরহীন শান্তির' জন্মদিন সোহিনীর, কত বয়স হল 'বীরপুরুষ'-এর মায়ের?

পরিবারের ছোট সদস্যদের উপস্থিতিও এই উদ্‌যাপনকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। নতুন মা হিসেবে জীবনের প্রথম জন্মদিনে সোহিনীর আনন্দের কেন্দ্রে যে তাঁর সন্তান, তা স্পষ্ট।

সন্তানকে নিয়ে শোভন ও সোহিনীসন্তানকে নিয়ে শোভন ও সোহিনী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 10:49 AM IST
  • সদ্য মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার।

সদ্য মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভন ও সোহিনীর সংসারে এসেছে খুদে সদস্য। আর মা হওয়ার পর অভিনেত্রীর প্রথম জন্মদিন আর সেটা যে বিশেষ হবে না তা কী করে হয়। ঘরোয়া ছিমছামভাবেই জন্মদিন পালন করেছেন সোহিনী। সদ্যোজাত ছেলেকে কোলে নিয়েই কেক কাটলেন অভিনেত্রী। আর এবার ছেলেকে কোলে নিয়ে বীরপুরুষের মা জানালেন ঠিক কেমন কাটল তাঁর জন্মদিন। প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন সোহিনী। 

মা হওয়ার পর প্রথম জন্মদিন সোহিনীর। আর সেটা যে অনেকটাই বিশেষ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ছেলেকে কোলে নিয়ে, পাশে শোভনকে বসিয়ে সোহিনী তাঁর জন্মদিনের অনুভূতির কথা প্রকাশ করলেন। সোহিনী লিখলেন, 'বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো। বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন , আশেপাশের মানুষেরা আগলে রেখেছে, এক আড়ম্বরহীন শান্তির জন্মদিন, আরামে কাটলো বীরপুরুষের মায়ের'। মা হওয়ার পর এখন খুদের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন সোহিনী। বহুরূপী ২-এর প্রচার তিনি আগেই সেড়ে রেখেছিলেন, তাই এই সময় সন্তানের সঙ্গে কাটাচ্ছেন এবং অবশ্য়ই বিশ্রামে আছেন।

১ অক্টোবর, বৃহস্পতিবার ছিল সোহিনীর জন্মদিন। উইকিপিডিয়া বলছে, এই বছর ৩৪ বছরে পা দিলেন অভিনেত্রী। এ বারের জন্মদিনটা অন্য বছরের মতো নয়। কারণ, এ বার তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, একরত্তি সন্তানকে পাশে নিয়েই বিশেষ দিনটি কাটিয়েছেন তিনি। জন্মদিনের ভূরিভোজও ছিল বেশ রকমারি। শোভনের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, সোহিনীর সামনে রাখা থালায় ছিল ভাত, পাঁচ রকমের ভাজা, ডাল, পায়েস, ডাল...সব মিলিয়ে ঘরোয়া ভোজের আয়োজন ছিল নজরকাড়া। তারকা জীবনের ব্যস্ততা থেকে খানিকটা দূরে, আপনজনদের সঙ্গে এমন সাধারণ অথচ আন্তরিক মুহূর্তই এ বারের জন্মদিনকে বিশেষ করে তুলেছে।

খুদেকে নিয়ে কেক কাটলেও এখনই ছেলের মুখ প্রকাশ্যে আনতে নারাজ সোহিনী-শোভন। জন্মদিনের দিন সোহিনীর কোলে থাকা খুদের মুখ ছিল ইমোজি দিয়ে ঢাকা। কিন্তু মাতৃত্বের আনন্দ যে তাঁর মুখে স্পষ্ট, তা বুঝতে অসুবিধা হয় না। পরিবারের ছোট সদস্যদের উপস্থিতিও এই উদ্‌যাপনকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। নতুন মা হিসেবে জীবনের প্রথম জন্মদিনে সোহিনীর আনন্দের কেন্দ্রে যে তাঁর সন্তান, তা স্পষ্ট। মা হওয়ার কয়েক দিন আগেও অবশ্য কাজ থেকে একেবারেই দূরে ছিলেন না সোহিনী। চুটিয়ে ছবির প্রচার করেছেন। এ বার পুজোয় তাঁকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে। যিশু সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement