Advertisement

Sohini Sarkar Pregnant: বেবি বাম্প এখন স্পষ্ট, 'শরীরের পরিবর্তন...', বললেন হবু মা সোহিনী

গুঞ্জন ছিল দীর্ঘদিনই, তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সোহিনী। বরং এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে, এই বিষয়টাকে ব্যক্তিগত রাখা তাঁর অধিকার। যখন সময় হবে, তখন তাঁরা নিজেই জানাবেন। বিবাহবার্ষিকীর দিনেই দুই থেকে তিন হওয়ার কথা ঘোষণা করেন সোহিনী ও সঙ্গীতশিল্পী শোভন।

সোহিনী-শোভনসোহিনী-শোভন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2026,
  • अपडेटेड 1:27 PM IST
  • মা হতে চলেছেন টলিউডের অন্যতম মিষ্টি নায়িকা সোহিনী সরকার।

টলিপাড়ায় যেমন সম্পর্ক ভাঙে তেমনি বাংলা ইন্ডাস্ট্রিতে সুখবরের ছড়াছড়ি। মা হতে চলেছেন টলিউডের অন্যতম মিষ্টি নায়িকা সোহিনী সরকার। ইন্ডাস্ট্রিতে এই নিয়ে জল্পনা অনেকদিন ধরেই ছিল কিন্তু সোহিনী ও শোভন তাতে সিলমোহর দেন নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিনে। এখন চুটিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন সোহিনী। এই সময়ে তিনি কী কী করছেন, কেমনভাবে সময় কাটছে পর্দার সত্যবতীর? সোহিনী নিজেই সবটা জানালেন। 

সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে এসেছিলেন শোভন-ঘরণী। পরনে রানি রঙের শাড়ি, নীল ব্লাউজ, খোলা চুল ও গলায় চোকার। কপালো ছোট লাল টিপ ও হালকা মেকআপে সোহিনীর প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট। কেমন কাটছে হবু মায়ের? সংবাদমাধ্যমের কাছ থেকে এই প্রশ্ন শুনে একগাল হাসি সোহিনীর। বললেন, ভালই তো লাগছে। এরটা অন্যরকমের অনুভূতি। শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন। আশপাশের মানুষগুলো এতদিন দেখতো যেভাবে, সেই দেখাটাও অনেক বদলে গেছে। সোহিনীর কথায়, সবটাই একটা অন্যরকমের অভিজ্ঞতা। নতুন একটা অভিজ্ঞতা। সেটা ভালই লাগছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

আর বর শোভন কীভাবে যত্ন নিচ্ছেন হবু মায়ের? সোহিনী বলেন, খুবই দায়িত্বপরায়ন একজন হয়ে উঠেছে। যা বলছি তাই শুনছে। আগে তর্ক হলে শোভনও একটু তর্কে যেত, এখন সেটা না করে বলছে হ্যাঁ আমি ভুল। এরই সঙ্গে সোহিনী এটাও জানিয়েছেন যে প্রেগন্যান্সির সময় বাড়িতে থাকলে নাকি মন খারাপ হয় তাই তিনি এখনই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন না, কাজ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। চলতি বছরেই সন্তান আসবে সোহিনীর কোলে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

গুঞ্জন ছিল দীর্ঘদিনই, তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সোহিনী। বরং এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে, এই বিষয়টাকে ব্যক্তিগত রাখা তাঁর অধিকার। যখন সময় হবে, তখন তাঁরা নিজেই জানাবেন। বিবাহবার্ষিকীর দিনেই দুই থেকে তিন হওয়ার কথা ঘোষণা করেন সোহিনী ও সঙ্গীতশিল্পী শোভন। সোশ্যাল মিডিয়ায় প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনেন সোহিনী। কয়েক বছরের সম্পর্ক, আর তারপরে বিয়ে, শোভন এবং সোহিনী নিজেদের সম্পর্ক নিয়ে যেমন রাখঢাক করতে চাননি, তেমনই খোলামেলা কথা বলতেও পছন্দ করেননি কখনও।

Advertisement

সোহিনীর জন্মদিনে তিনি তাঁর কিছু বন্ধুদের নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেই বন্ধুদের দলেই ছিলেন শোভন, তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়ে তখনই। এর আগেই গুঞ্জন ছিল যে, শোভনের সঙ্গে প্রেম করছেন সোহিনী। এরপরে টলিপাড়ায় শোভন-সোহিনীর প্রেম ছিল ওপেন সিক্রেট। এরপরে কার্যত নিভৃতেই, একটি বাগানবাড়িতে মুষ্ঠিমেয় বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহ সারেন শোভন এবং সোহিনী। এরপরেই শুরু, তাঁদের লাল নীল সংসার। বিয়ের কয়েক বছরের মধ্যেই সুখবর দিলেন নায়িকা। সদ্যই 'বহুরূপী ২'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। আপাতত নতুন করে আর কোনও কাজ হাতে নেবেন না তিনি।  

Read more!
Advertisement
Advertisement