Advertisement

Sohini Sarkar Pregnant: 'আবার কবে যেতে পারব...', চুপিসারে কোথায় বেবিমুনে গেলেন সোহিনী?

মাতৃত্বের দিন উদযাপনের মাঝেই শহরের এক অনুষ্ঠানে সম্প্রতি ধরা দিলেন সোহিনী। বেবি বাম্প আর সঙ্গে তাঁর চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো, হবু মায়ের থেকে চোখ সরানো দায় ছিল। তাঁর সাজ-পোশাকেও ফুটে উঠছিল মাতৃত্বের সেই বিশেষ সময়ের ছাপ।

সোহিনী-শোভনসোহিনী-শোভন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • মাতৃত্বের দিন উদযাপনের মাঝেই শহরের এক অনুষ্ঠানে সম্প্রতি ধরা দিলেন সোহিনী।

টলিউডে সম্পর্ক ভাঙার খবরের মাঝেও কিছু মন ভাল করা খবরও রয়েছে। যার মধ্যে অন্যতম নায়িকা সোহিনী সরকার মা হতে চলেছেন। যদিও প্রথমদিকে শোভন ও সোহিনী উভয়ই এই খবরকে আড়ালেই রাখতে চেয়েছিলেন। তবে জুলাইতে তাঁদের বিয়ের বর্ষপূর্তিতে সোহিনী ও শোভন দুজনেই জানান যে খুব শীঘ্রই তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। সোহিনীর জীবন এখন একেবারে বদলে গিয়েছে। শরীর ও মনের পরিবর্তন হয়েছে। আর এরই মাঝে সময় পেতেই বেবিমুন সেরে এলেন সোহিনী ও শোভন। কোথায় গেলেন হবু মা-বাবা?

মাতৃত্বের দিন উদযাপনের মাঝেই শহরের এক অনুষ্ঠানে সম্প্রতি ধরা দিলেন সোহিনী। বেবি বাম্প আর সঙ্গে তাঁর চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো, হবু মায়ের থেকে চোখ সরানো দায় ছিল। তাঁর সাজ-পোশাকেও ফুটে উঠছিল মাতৃত্বের সেই বিশেষ সময়ের ছাপ। সাংবাদিকদের মুখোমুখি হতেই সোহিনীকে জিজ্ঞাসা করা হয় তিনি এখন কেমন আছেন? সেই উত্তর দিতে গিয়েই সোহিনী বলেন, 'এরই মধ্যে আমি ছোট্ট পাহাড় সফর সেরে এসেছি। কী যেন বলে...বেবিমুন।' অর্থাৎ শোভনকে সঙ্গে নিয়ে অভিনেত্রী তাঁর বেবিমুনও সেরে এসেছেন। সোহিনীর কথায়, 'আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।'

ছবি সৌজন্যে: ফেসবুক

 

এখন চুটিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন সোহিনী। এই অনুষ্ঠানেই সোহিনী জানিয়েছেন যে তাঁর বেশ অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন। আশপাশের মানুষগুলো এতদিন দেখতো যেভাবে, সেই দেখাটাও অনেক বদলে গেছে। নতুন এই অনুভূতি তিনি বেশ উপভোগ করছেন। শোভনের ব্যবহারেও অনেক পরিবর্তন এসেছে। বউয়ের যত্নের ত্রুটি রাখছেন না শোভন। এরই সঙ্গে সোহিনী এটাও জানিয়েছেন যে প্রেগন্যান্সির সময় বাড়িতে থাকলে নাকি মন খারাপ হয় তাই তিনি এখনই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন না, কাজ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। চলতি বছরেই সন্তান আসবে সোহিনীর কোলে। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

গুঞ্জন ছিল দীর্ঘদিনই, তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সোহিনী। বরং এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে, এই বিষয়টাকে ব্যক্তিগত রাখা তাঁর অধিকার। যখন সময় হবে, তখন তাঁরা নিজেই জানাবেন। বিবাহবার্ষিকীর দিনেই দুই থেকে তিন হওয়ার কথা ঘোষণা করেন সোহিনী ও সঙ্গীতশিল্পী শোভন। সোশ্যাল মিডিয়ায় প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনেন সোহিনী। কয়েক বছরের সম্পর্ক, আর তারপরে বিয়ে, শোভন এবং সোহিনী নিজেদের সম্পর্ক নিয়ে যেমন রাখঢাক করতে চাননি, তেমনই খোলামেলা কথা বলতেও পছন্দ করেননি কখনও।

Read more!
Advertisement
Advertisement