Advertisement

Sohini Sarkar Son Name: 'বীরপুরুষ'এর কী নাম রাখলেন সোহিনী-শোভন? ডাকনামটা বেশ মজার

সম্প্রতি 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'র সাকসেস পার্টি একফ্রেমে ধরা দিলেন সোহিনী ও শোভন। আর সেখানেই সাংবাদিকদের তাঁরা জানান যে তাঁদের ছেলের নাম বীরপুরুষ নয়, বরং সুন্দর একটি নাম রেখেছেন তাঁরা। সদ্য মাতৃত্বের আনন্দের ছাপ সোহিনীর চোখে মুখে স্পষ্ট।

সোহিনী-শোভনের ছেলের ভাল নাম কী?সোহিনী-শোভনের ছেলের ভাল নাম কী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 11:32 AM IST
  • সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন সোহিনী ও শোভন।

সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন সোহিনী ও শোভন। গত ২০ সেপ্টেম্বর সোহিনীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। এখন তাঁকে নিয়েই তারকা দম্পতির দিন কাটছে। সন্তান জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার সময় সোহিনী-শোভন জানিয়েছিলেন বীরপুরুষ এসেছে তাঁদের ঘরে। আর তখন থেকেই সোহিনী-পুত্রের নাম বীরপুরুষ হয়ে গেছে। যদিও আসল নাম জন্মের সময় জানাননি তাঁরা। তবে এবার সন্তানের কী নাম রেখেছেন, নিজেরাই খোলসা করে জানিয়ে দিলেন। 

সম্প্রতি 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'র সাকসেস পার্টি একফ্রেমে ধরা দিলেন সোহিনী ও শোভন। আর সেখানেই সাংবাদিকদের তাঁরা জানান যে তাঁদের ছেলের নাম বীরপুরুষ নয়, বরং সুন্দর একটি নাম রেখেছেন তাঁরা। সদ্য মাতৃত্বের আনন্দের ছাপ সোহিনীর চোখে মুখে স্পষ্ট। শোভনের মুখেও ছিল চওড়া হাসি। দুজনেই কালো রঙের পোশাকে সেজেছিলেন।  মা-বাবা হিসেবে দায়িত্বপালনের কথা বলতে গিয়েই উঠে আসে বীরপুরুষ প্রসঙ্গ। ছেলের বয়স এখম মাত্র দেড় মাস। কিন্তু ছেলের নাম কী রাখলেন সেলেব দম্পতি?

ছবি সৌজন্যে: ফেসবুক

সোহিনী বলেন, আমি নাম দিয়েছি হাপুস আর আজকে একটা নতুন নাম পেয়েছে হাগু। এরপরই সোহিনী বলেন যে তাঁরা ছেলের সুন্দর একটি নাম রেখেছেন, সেটা হল অন্বয়। এরপরই পাশ থেকে শোভন বলে ওঠেন, ওর নাম কিন্তু বীরপুরুষ নয়। নামটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। ‘অন্বয়’ নামের বিশেষ অর্থ জানতেও অত্যুৎসাহী সাধারণ মানুষ। ‘অন্বয়’ একটি সংস্কৃত শব্দ। যার মূল অর্থ সমন্বয়, সম্পর্ক, সংযোগ বা ঐক্য। 

সোহিনী-শোভন দুজনে মিলেই একরত্তিকে সামলাচ্ছেন। যদিও রাত জাগার কাজটা সোহিনী করছেন বেশিরভাগ সময়েই। পুজোর মধ্য়েই সোহিনীর বহুরূপী দ্য গোল্ডেন ডাকু সিনেমাটি মুক্তি পেয়েছিল, কিন্তু সদ্য মা হওয়ার কারণে তিনি ছবির প্রিমিয়ারে যেতে পারেননি। পুজোতেও ছেলেকে নিয়ে বাড়িতেই সময় কাটিয়েছেন সোহিনী। চলতি বছর শুরু হওয়ার পর থেকেই সোহিনীর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সোহিনী-শোভন দুজনেই এই প্রেগন্যান্সির খবর ঘোষণার জন্য নিজেদের দু বছরের বিবাহবার্ষিকীর দিনটাকে বেছে নিয়েছিলেন। ওইদিনই তাঁরা দুই থেকে তিন হওয়ার কথা জানান সকলকে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement