Advertisement

Srabanti Chatterjee Body Shaming: তামান্নার 'আজ কি রাত' নেচে ট্রোলড শ্রাবন্তী, বডি শেমিং-এর শিকার

বাংলা ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবনে তাঁকে নিয়ে প্রায়ই চর্চা হয়ে থাকে। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম হয় না। তবে এইসব বিষয়কে খুব একটা পাত্তা দিতে নারাজ তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 5:51 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বাংলা ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবনে তাঁকে নিয়ে প্রায়ই চর্চা হয়ে থাকে। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম হয় না। তবে এইসব বিষয়কে খুব একটা পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর একটি নাচ ভীষণভাবে ভাইরাল। আর সেখানেই নায়িকার বডি শেমিং করেছেন নেটিজেনের একাংশ।

ভিডিওতে শ্রাবন্তীকে দেখা গিয়েছে কালো রঙের বডি হাগিং পোশাকে, ওপরে পরেছেন গোল্ডেন টিউব টপ। এই পোশাক পরে শ্রাবন্তী পারফর্ম করছেন তামান্না ভাটিয়ার জনপ্রিয় আইটেম সং আজ কি রাত-এ। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীর ওজন বেড়ে যাওয়া নিয়ে কটাক্ষ শুরু করেন। কেউ শ্রাবন্তীকে বললেন মোটা হাতি আবার কেউ লিখলেন ভুঁড়িতে টেক্কা দিয়ে দিয়েছে। আবার কেউ বা লেখেন শ্রাবন্তীর এই ওজন বেড়ে যাওয়ায় দুঃখ হচ্ছে। 

যদিও এইসব কটাক্ষের কোনও পাল্টা জবাব দিতে দেখা যায়নি নায়িকাকে। দোল উপলক্ষ্যে সান বাংলার এক বিশেষ অনুষ্ঠানে শ্রাবন্তীকে পারফর্ম্যান্স করতে দেখা যাবে। যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সেই অনুষ্ঠানের শ্যুটিংয়ের অংশ। কখনও সিনেমার কারণে নায়িকাদের ওজন বাড়াতে বা কমাতে হয়। ইদানিং শ্রাবন্তী ব্যস্ত তাঁর আগামী সিরিজ ঠাকুমার ঝুলি নিয়ে। যেখানে তাঁকে দেখা গিয়েছে বৃদ্ধার চরিত্রে। এই প্রথম শ্রাবন্তীকে দেখা যাবে ওয়েব সিরিজে। হয়তো এই সিরিজের কারণেই নায়িকা তাঁর ওজন বাড়িয়েছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বিভিন্ন সময়ে শ্রাবন্তীর ওজন বেড়ে যাওয়া নিয়ে তাঁকে শুনতে হয়েছে কটাক্ষ। তিনি নিজেও জানিয়েছেন যে তাঁর ওজন মাঝে মধ্যেই বেড়ে যায়। পুরনো এক সাক্ষাৎকারে নায়িকা নিজেই জানিয়েছিলেন যে তাঁর ওজন মাঝে মাঝে বাড়ে-কমে। মাঝে তাঁকে নিয়মিত জিমে ঘাম ঝরাতে দেখা যেত, তার ভিডিও তিনি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করার জন্য শ্রাবন্তীকে ওজন কমাতে হয়েছিল। তবে সম্প্রতি তাঁর ভিডিও ও ছবিগুলো দেখে মনে হচ্ছে নায়িকার ওজন আবার কিছুটা বেড়েছে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement