Advertisement

Agnimitra-Sreelekha: শ্রীলেখা কি BJP যোগের পথে? অগ্নিমিত্রার সঙ্গে ছবি দিয়ে তাত্‍পর্যপূর্ণ পোস্টে জল্পনা

মাত্র কয়েকদিন আগেই এক আন্দোলনে যোগ দিয়ে বিজেপির তীব্র রোষের শিকার হতে হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর ছবি নিয়ে শ্রীলেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। বিজেপির পক্ষ থেকে অভিনেত্রীর নামে একাধিক থানাতে অভিযোগও দায়ের হয়।

অগ্নিমিত্রার সঙ্গে ছবি শেয়ার শ্রীলেখারঅগ্নিমিত্রার সঙ্গে ছবি শেয়ার শ্রীলেখার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • শ্রীলেখা মিত্র বরাবরই বাম সমর্থক।

মাত্র কয়েকদিন আগেই এক আন্দোলনে যোগ দিয়ে বিজেপির তীব্র রোষের শিকার হতে হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর ছবি নিয়ে শ্রীলেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। বিজেপির পক্ষ থেকে অভিনেত্রীর নামে একাধিক থানাতে অভিযোগও দায়ের হয়। সেই সময় শ্রীলেখাও চুপ করে না থেকে একহাত নিয়েছিলেন। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই বাম মনোভাবাপন্ন শ্রীলেখার ভোল বদল! হাসিমুখে ছবি দিলেন অগ্নিমিত্রা পালের সঙ্গে। আর এই ছবি দেখে নেটপাড়ার চোখ কপালে উঠেছে। প্রশ্ন উঠছে তাহলে কি এবার দল বদল করতে চলেছেন অভিনেত্রী?

শ্রীলেখা মিত্র বরাবরই বাম সমর্থক। বামেদের মিটিং-মিছিল, ভোট প্রচারে তাঁর উপস্থিতি কারোরই নজর এড়ায়নি। বাম ছাড়া অন্য কোনও দলের প্রতি তাঁর যে আসক্তি নেই, সেটা শ্রীলেখার সোশ্যাল মিডিয়া পেজ থেকেই বোঝা যায়। আর সেই পরিস্থিতিতে হঠাৎ করে শ্রীলেখার অগ্নিমিত্রা পালের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করতেই, জোর গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়। হঠাৎ করে অভিনেত্রী কেন ছবি পোস্ট করলেন বিজেপি নেত্রীর সঙ্গে? তাহলে কি শ্রীলেখা এবার গেরুয়া শিবিরে?

না, এতকিছু ভেবে একেবারেই লাভ নেই। বিষয়টা যেরকমটা ভাবা হচ্ছে, তা নয়। আসলে সরকারের পক্ষ থেকে পথপশুদের নিয়ে অ্যানিমাল লাভারদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পশুপ্রেমী শ্রীলেখা। অভিনেত্রী যে কতটা পশুপ্রেমী এবং রাস্তার সারমেয়দের নিয়ে তিনি কতটা উদ্যোগ নিয়ে থাকেন, তা অজানা নয় কারোর। কদিন আগেই যখন রবীন্দ্র সরোবরে সারমেয় প্রবেশ নিয়ে অগ্নিমিত্রা নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তখন তাঁর সোশ্যাল মিডিয়ায় কট্টর সমালোচনা করেছিলেন শ্রীলেখা, তাঁর ফেসবুকে লম্বা পোস্টের মাধ্যমে। তবে সোমবার শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রার পাশে।

হাসিমুখে অগ্নিমিত্রার সঙ্গে ছবি তুলেছেন শ্রীলেখা। ক্যাপশনে লিখলেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত অ্যানিমাল লাভারদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে একটি গুড নিউজ। আজ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পালের সঙ্গে। এরই সঙ্গে শ্রীলেখা আরও বললেন, আমাদের হাসিমুখই হয়তো বলে দিচ্ছে— ভালো কিছু খুব জলদিই আসছে। তবে এই ভাল খবর অবশ্য়ই রাজ্যের পশু-প্রাণীদের নিয়েই। এর সঙ্গে অভিনেত্রীর দল বদলের কোনও সম্পর্ক নেই। আর শ্রীলেখা বাম ছেড়ে একেবারেই গেরুয়াতে যাচ্ছেন না। পুরোটাই অবলা প্রাণীদের স্বার্থেই এই বৈঠক। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement