Advertisement

Sreemoyee Chattoraj: 'ব্যাগ থেকে বের করা হচ্ছে স্যানিটারি প্যাড-অন্তর্বাস', নাকা চেকিংয়ে হেনস্থার অভিযোগ শ্রীময়ীর

শ্যুটিং থেকে ফেরার পথে পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শনিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে গোটা ঘটনাটি বর্ণনা করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী। শ্রীময়ী এই ঘটনায় বেশ বিরক্ত।

নাকা চেকিংয়ে হেনস্থার অভিযোর শ্রীময়ীরনাকা চেকিংয়ে হেনস্থার অভিযোর শ্রীময়ীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 11:48 AM IST
  • শ্যুটিং থেকে ফেরার পথে পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

শ্যুটিং থেকে ফেরার পথে পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শনিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে গোটা ঘটনাটি বর্ণনা করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী। শ্রীময়ী এই ঘটনায় বেশ বিরক্ত। তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তল্লাশির নাম করে তাঁর সঙ্গে কী কী হয়েছে, তা পুরোটা জানিয়েছেন অভিনেত্রী। 

শ্রীময়ীর অভিযোগ অনুযায়ী, নাকা চেকিংয়ের নাম করে শালীনতার সব সীমা ভেঙেছে পুলিশ। মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাঁর ব্যাগ থেকে স্যানিটারি প্যাড এবং অন্তর্বাস যেভাবে পুরুষ পুলিশকর্মী বার করে আনলেন, তাতে অপমানে এবং রাগে ফেটে পড়েছেন অভিনেত্রী। শ্রীময়ী লাইভে এসে বলেন, শনিবার রাত ১০.২০ নাগাদ শ্যুটিং থেকে যখন ফিরছি, টালিগঞ্জ ফাঁড়ি থেকে ডানদিকে ঘুরতেই সঙ্গে সঙ্গে দেখছি নাকা হচ্ছে। বিভিন্ন জায়গায় এখন নাকা চলছে রাতে। আমাকেও গাড়ি সাইড করতে বলা হয়। আমি আজ কাঞ্চনের গাড়িটা নিয়ে বেড়িয়েছিলাম, যেটাতে সেমি ব্ল্যাক কাঁচ আর বোর্ডটা থাকে। 

এরপর শ্রীময়ী জানান যে তাঁর নাকা চেকিংয়ে আপত্তি না থাকলেও পুলিশকর্মীরা যখন তাঁর ব্যক্তিগত ব্যাগে হাত দেন, তখন ধৈর্যের বাঁধ ভাঙে। শ্রীময়ীর কথা অনুযায়ী, তাঁর ব্যক্তিগত ব্যাগে মেকআপ পাউচ থেকে শুরু করে টিফিন বক্স, স্যানিটারি প্যাড, অন্তর্বাস থাকে। সেগুলো সব বের করে করে মাঝরাস্তাতেই দেখতে শুরু করে পুলিশকর্মীরা। কাঞ্চন-পত্নী জানান যে তাঁর এই নাকা চেকিংয়ে আপত্তি নেই। চাইলে তাঁর পুরো শরীরও চেক করতে পারতেন তাঁরা, কিন্তু মহিলা পুলিশ কর্মী কই? অর্থাৎ শ্রীময়ীর কথা অনুযায়ী, কোনও মহিলা পুলিশ ওই নাকা চেকিংয়ের সময় ছিলেন না। শ্রীময়ীর প্রশ্ন, ‘একজন মহিলার ব্যাগ চেক করার সময় কি ন্যূনতম নিয়মটুকু পালন করা উচিত নয়? পুরুষ পুলিশকর্মীরা আমার ব্যক্তিগত ব্যাগ থেকে স্যানিটারি প্যাড আর অন্তর্বাস বার করে জনসমক্ষে দেখাচ্ছেন, এটা কোন ধরনের আইন? শ্রীময়ী সাফ জানিয়েছেন, সাধারণ মহিলাদের গোপনীয়তা যদি এভাবেই প্রশ্নের মুখে পড়ে, তবে সুরক্ষার কথা ভাববে কে?

Advertisement

শ্রীময়ী সেই সময় প্রতিবাদ জানান এবং প্রশ্ন করেন কেন কোনও মহিলা পুলিশ কর্মী নেই এই নাকা চেকিংয়ে? তিনি এই ঘটনায় চূড়ান্ত অপমানিত বোধ করেছেন এবং মনে করেন, সেলিব্রিটি হওয়ার কারণে নয়, বরং একজন নারী হিসেবে তাঁর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। শ্রীময়ী জানান যে সিআরপিএফ কর্মীরা শালীনতা বজায় রেখেছিল তবে কলকাতা পুলিশের কাণ্ড দেখে অবার শ্রীময়ী। প্রসঙ্গত, এই বছরের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাননি কাঞ্চন। অন্দরের খবর, দল কাঞ্চনের কাজে একেবারেই সন্তুষ্ট নয়, তাই তাঁকে এই বছর টিকিট দেওয়া হয়নি। 

Read more!
Advertisement
Advertisement