Advertisement

Sreemoyee Chattoraj Education: LLB পাশ করলেন শ্রীময়ী, অভিনয় ছেড়ে এবার আইনজীবী হবেন কাঞ্চন-পত্নী?

অনেক অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত শ্রীময়ী। করেছেন থিয়েটারও। ডাফ হাই স্কুল ফর গার্লস-এ পড়াশোনা করেছেন শ্রীময়ী। সেখানেই শেষ করেছেন স্কুলজীবন। এরপর সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে পড়াশোনা করেছেন শ্রীময়ী। পড়াশোনা করতে করতেই তিনি ধারাবাহিকে অভিনয় শুরু করেন।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 12:36 PM IST
  • এরপর সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে পড়াশোনা করেছেন শ্রীময়ী।

অনেক ছোট বয়স থেকেই কাঞ্চন মল্লিককে চেনেন শ্রীময়ী। প্রায় ১৫ বছরের সম্পর্ক তাঁদের। কাঞ্চনও শ্রীময়ীকে স্কুলে পড়া অবস্থা থেকেই চিনতেন। কাঞ্চন ও শ্রীময়ী তাই একে-অপরের জীবনের সব অধ্যায়ের কথাই জানেন। একাধিক সাক্ষাৎকারে শ্রীময়ী অকপটে স্বীকার করেছেন যে তাঁর জীবনে কাঞ্চনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন এই তারকা দম্পতি। আর সেখানেই শ্রীময়ী খোলসা করেন যে তিনি এলএলবি পরীক্ষায় ভাল নম্বর নিয়ে পাশ করেছেন। 

'দাদাগিরি'তে দেবই প্রথম জানান যে শ্রীময়ী বিয়ের পর এলএলবি কমপ্লিট করেছেন। এরপরই শ্রীময়ী বলেন, আমার বাড়িতে দাদু ব্যারিস্টার ছিলেন। আমার তখন থেকে ইচ্ছে ছিল আমি আইন নিয়ে পড়াশোনা করব। তখন আমাদের জয়েন্ট দিতে হত। বাড়ির বাইরে পাঠিয়ে দেবে, বাবা সেটার অনুমতি দেয়নি। কোথায় গিয়ে সিট পড়বে, কোন ইউনিভার্সিটি সেট জানতাম না। শ্রীময়ী আরও বলেন, তখনও বিয়ে হয়নি, কাঞ্চন আমাকে বুস্ট আপ করে যে আমাকে পড়তেই হবে। কাঞ্চন-পত্নী জানান যে তিনি প্রেগন্যান্ট অবস্থায় গিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি।  

শ্রীময়ী জানান যে কিছুদিন আগেই এলএলবি-এর রেজাল্ট এসেছে, যেখানে তিনি ৭৫ শতাংশের ওপর নম্বর নিয়ে পাশ করেছেন। দেব এরপর শ্রীময়ীকে জিজ্ঞাসা করেন যে তিনি কি প্র্যাকটিস করবেন? উত্তরে কাঞ্চন-পত্নী বলেন, ইচ্ছে তো আছে, কারণ আমাদের অভিনয় পেশাটা খুবই অনিশ্চিত। কখন কাজ আছে জানি না, যদি কোনওদিন সুযোগ পাই তাহলে কোনও সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করব। এর অর্থ হল অদূর ভবিষ্যতে শ্রীময়ী আইনজীবীর পেশাতেই যেতে চলেছেন। 

অনেক অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত শ্রীময়ী। করেছেন থিয়েটারও। ডাফ হাই স্কুল ফর গার্লস-এ পড়াশোনা করেছেন শ্রীময়ী। সেখানেই শেষ করেছেন স্কুলজীবন। এরপর সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে পড়াশোনা করেছেন শ্রীময়ী। পড়াশোনা করতে করতেই তিনি ধারাবাহিকে অভিনয় শুরু করেন। শ্রীময়ী কাজ করেছেন থিয়েটার-এও। একাধিক ধারাবাহিকে শ্রীময়ীকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। কাঞ্চনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁকে একাধিক সমালোচনা-নিন্দার মুখে পড়তে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমে আইনতভাবে ও মার্চে সামাজিকভাবে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এখন দুই সন্তানকে নিয়ে সময় কাটছে তাঁর। বিয়ের পর থেকে কাঞ্চন এবং শ্রীময়ীর অনেক মুহূর্তই ফ্রেমবন্দি হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। তা নিয়ে আলোচনাও হয় বিপুল।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement