Advertisement

Sreemoyee Chattoraj: দুই সন্তান সামলে এবার ছোটপর্দায় ফিরলেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে?

এর আগে শ্রীময়ীকে একাধিক সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগে শ্রীময়ীকে মিলন হবে কতদিনে সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। এই সিরিয়ালেও তাঁর চরিত্র কিছুটা হলেও নেগেটিভ ছিল। গত বছর মে মাসের শেষের দিকে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন শ্রীময়ী।

শ্রীময়ী চট্টরাজশ্রীময়ী চট্টরাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • কৃষভি ও কৃষভকে বাড়িতে রেখে এবার কাজে ফিরছেন মা শ্রীময়ী চট্টরাজ।

কৃষভি ও কৃষভকে বাড়িতে রেখে এবার কাজে ফিরছেন মা শ্রীময়ী চট্টরাজ। বহুমাস পর ছোটপর্দায় কামব্যাক করছেন কাঞ্চন-পত্নী। এতদিন দুই সন্তানকে সামলানোর জন্য বাড়িতেই ছিলেন। তবে এবার কাজে ফেরার পালা। তাই সাড়ে তিনমাসের ছেলে কৃষভ ও ২ বছরের কৃষভিকে বাড়িতে রেখে অভিনয়ে ফিরছেন শ্রীময়ী। এতদিন পর কাজে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেত্রী। কোন সিরিয়ালে ফিরছেন শ্রীময়ী?

স্টার জলসায় সোমবার থেকে শুরু হয়েছে 'আদরের নৌকা' ধারাবাহিক। আর এই সিরিয়ালেই শ্রীময়ীকে মাধুরী চরিত্রে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী তাঁর নতুন এই চরিত্রের কিছু লুক শেয়ার করেছেন। যেখানে তাঁকে খুব স্নিগ্ধ রূপে দেখা গিয়েছে। সাদামাটা শাড়ি, ব্লাউজ, হালকা গয়না ও কপালে টিপ ও সিঁথিতে সিঁদুর। সবকিছু মিলিয়ে খুব স্নিগ্ধ একটা চরিত্রে তিনি ধরা দিতে চলেছেন। মাধুরি চরিত্রটির লুকস দেখেই বোঝা যাচ্ছে যে শ্রীময়ী এবার হয়তো কোনও পজিটিভ চরিত্রেই ধরা দেবেন। 

এর আগে শ্রীময়ীকে একাধিক সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগে শ্রীময়ীকে মিলন হবে কতদিনে সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। এই সিরিয়ালেও তাঁর চরিত্র কিছুটা হলেও নেগেটিভ ছিল। গত বছর মে মাসের শেষের দিকে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন শ্রীময়ী। স্টার জলসার বুলেট সরোজিনী সিরিয়ালে তাঁর বেশ গুরু গম্ভীর একটি চরিত্র ছিল। নেতিবাচক হলেও তা বেশ গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। কিন্তু কদিন শ্যুটিং করার পরই শ্রীময়ী সেই সিরিয়াল ছেড়ে দেন। সেই সময় বলেন যে তাঁর এখনও এতটাও বয়স হয়নি যে বড় বড় সন্তানের মায়ের চরিত্রে তাঁকে অভিনয় করতে হবে। সেটাও স্টার জলসার সিরিয়ালই ছিল। যদিও বুলেট সরোজিনী খুব বেশিদিন চলেনি। 

ছাব্বিশে ফের প্রেগন্যান্ট হওয়ার কারণে এবং কৃষভ হওয়ার পর এতদিন অভিনয় থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। তবে এবার কাজে ফিরতে চান তিনি। এখন দুই সন্তানকে বাড়িতে রেখেই কাজে যেতে হবে অভিনেত্রীকে। কাঞ্চন পত্নীকে বেশিরভাগ নেগেটিভ রোলেই দেখতে পাওয়া গিয়েছে এবার নতুন রূপে তাঁকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল। বন্ধুত্বের গল্প নিয়ে স্টার জলসায় সোমবার থেকে শুরু হয়েছে আদরের নৌকা। এখানে লিড চরিত্রে দেখা যাচ্ছে শিরিন পাল ও অর্কপ্রভ রায়।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement