
টেলিপাড়ায় জোর গুঞ্জন প্রেম করছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। যদিও কথা জুটি এই নিয়ে মুখ খুলতে নারাজ। তবে ইন্ডাস্ট্রির সূত্রের খবর, সাহেব-সুস্মিতা তাঁদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। তাঁদের সম্পর্কের কথা নাকি দুই পরিবারও জানে। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে এদিক-ওদিকে দেখা যায়। কিন্তু তাও তাঁরা প্রেমে রয়েছেন, তা স্বীকার করবেন না কোনওভাবেই। তবে এবার সি-বিচে রোম্যান্টিক মেজাজে দেখা গেল সাহেব-সুস্মিতাকে। আর এই ছবি পোস্ট হতেই ফের তাঁদের প্রেমচর্চা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু।
শোনা যায়, 'কথা' সিরিয়াল করতে গিয়েই একে-অপরের কাছাকাছি আসেন সুস্মিতা ও সাহেব। অভিনেতার কেরিয়ারের প্রথম সিরিয়াল এটি। আর সেই সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই সুস্মিতার প্রেমে পড়েন নাকি সাহেব। সম্পর্কের গুঞ্জন বহু আগে থেকেই ছিল, কিন্তু তা কোনওদিনই স্বীকার করেননি এই জুটি। এবার সাগরপাড়ে গিয়ে একে-অপরের প্রেমে মজলেন সাহেব-সুস্মিতা। সাম্প্রতিক পোস্টে সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স দেখে বুঁদ নেটপাড়া।
সুস্মিতা পরেছেন ব্যাকলেস নীল রঙের হল্টার নেক গাউন আর সাহেব পরেছেন কালো রঙের টি-শার্ট ও নীল শর্টস, মাথায় টুপি। কখনও সাহেবের বাহুলগ্না তো কখনও আবার দু’হাত বাড়িয়ে সমুদ্রের মাঝে ক্যামেরাবন্দি সুস্মিতা। এই ছবি নিমেষে ভাইরাল। আর এই ছবি দেখার পর আরও একবার তাঁদের প্রেমচর্চাকে উসকে দেওয়া হল। প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও সবটাই দিনের আলোর মতো স্পষ্ট। এর আগেও সাহেবের বাহুলগ্না হয়ে পোস্ট দিয়েছিলেন সুস্মিতা। তবে অনেকেই মনে করছেন, সম্পর্ক পরিণতি না পাওয়া পর্যন্ত সাহবে বা সুস্মিতা এই নিয়ে একটা শব্দও খরচ করবেন না। আগেও ‘গঙ্গা’ ধারাবাহিকের প্রোমো শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘আমার হিরো’। সেই পোস্টেও প্রেমের গুঞ্জনই উসকে দিয়েছিলেন সুস্মিতা তা বললে অত্যুক্তি হবে না।
'কথা' ধারাবাহিকে কাজ করতে গিয়েই একে-অপরের কাছাকাছি আসেন সাহেব ও সুস্মিতা। সেই সময় সুস্মিতার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। এবিষয়ে সুস্মিতা নীরব থাকলেও বেশ কয়েকবার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় তাঁকে কাঠগড়ায় তুলেছিলেন। অপরদিকে, সাহেবও বহু বছর ধরে সিঙ্গল ছিলেন। আর কথা সিরিয়াল করতে গিয়ে সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাহেবের। অভিনেতার পারিবারিক অনুষ্ঠান, বোনের বেঙ্গালুরুর বাড়িতেও সুস্মিতার অহরহ যাতায়াত নাকি আছে। এই মুহূর্তে 'তিলোত্তমা' ধারাবাহিকে অভিনয় করছেন সুস্মিতা দে। আরজি কর কাণ্ডের আঁধারে তৈরি হয়েছে এই মেগার গল্প। অন্যদিকে 'গঙ্গা' ধারাবাহিকে সাহেবের অভিনয়ও দর্শক উপভোগ করছেন।