Advertisement

Swara Bhasker Gossip: বিয়ের আগেই স্বরা মা হতে চেয়েছিলেন, চেষ্টাও করেছিলেন, তারপর...

বর্তমানে স্বরা ভাস্করকে রিয়্যালিটি শো 'রাইজ অ্যান্ড ফল'-এর দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে। আর সেখানেই স্বরা তাঁর ব্যক্তিগত জীবন, পেশা ও মাতৃত্ব নিয়ে কথা বললেন। এমনিতে স্বরার সোজা সাপ্টা কথা অনেকেরই হজম হয় না। এবারেও সেটাই হল।

স্বরা ভাস্করস্বরা ভাস্কর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 11:42 AM IST
  • বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এমনিতেই অভিনেত্রীর অতীতের মন্তব্য ঘিরেও কম জলঘোলা হয়নি। বি-টাউনে তিনি ঠোঁটকাটা অভিনেত্রী বলেই পরিচিত। বর্তমানে স্বরা ভাস্করকে রিয়্যালিটি শো 'রাইজ অ্যান্ড ফল'-এর দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে। আর সেখানেই স্বরা তাঁর ব্যক্তিগত জীবন, পেশা ও মাতৃত্ব নিয়ে কথা বললেন। এমনিতে স্বরার সোজা সাপ্টা কথা অনেকেরই হজম হয় না। এবারেও সেটাই হল। স্বরা এই শোতে সরাসরি বলেন, বিয়ের আগেই তিনি মা হতে চেয়েছিলেন। 

স্বরার সিক্রেট
রাইজ অ্যান্ড ফল-এ স্বরা নিজের ব্ক্তিগত জীবন সম্পর্কে অকপটে কথা বলেন। স্বরা বলেন যে একটা সময় তাঁর মনে হয়েছিল যে তাঁর কখনও বিয়ে হবে না। কিন্তু স্বরার মা হওয়ার ইচ্ছে ছিল। তাই অভিনেত্রী তাঁ অভিভাবকের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেন। মা হওয়ার জন্য তিনি IVF-এর সাহায্য নিতে চেয়েছিলেন। স্বরা বলেন, আমি  IVF করাতে রাজি ছিলাম এবং আমি মা-বাবাকেও রাজি করিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে তো আমার হবে না, তাই আইভিএফ-এর মাধ্যমেই সন্তান নিয়ে নিই। 

কে ছিলেন দাতা
স্বরা জানিয়েছেন তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তাঁর মা-বাবা। তবে অভিনেত্রীর মা-বাবা এও জানান যে একা সন্তান মানুষ করা মোটেও মুখের কথা নয়। স্বরা তাঁর মা-বাবার প্রশংসা করে জানান যে তাঁরা কতটা ভাল মানুষ। স্বরাকে তাঁরা বলেছিলেন, একা সন্তান মানুষ করা কঠিন হলেও, তাঁদের মেয়ে যদি এটাই চায়, তাহলে কোনও সমস্যা নেই। মা হওয়ার ইচ্ছা থেকেই শেষপর্যন্ত চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্বরা। অভিনেত্রীর কথায়, আমি দু’বার আইভিএফ করিয়েছিলাম। অজ্ঞাতপরিচয় ব্যক্তির সাহায্য নিয়েছিলাম। কিন্তু সফল হয়নি।

ফাহাদ-স্বরার বিয়ে
এর পরেই তাঁর জীবনে আসে ফাহাদ আহমেদ। স্বরা জানান, তাঁদের সম্পর্ক খুব দ্রুত এগিয়েছিল। পরিচয়ের পরই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে আইনি বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। সিএএ বিক্ষোভের সময় স্বরার সঙ্গে ফাহাদের দেখা হয়। সেখানেই তাদের বন্ধুত্বের শুরু, যা ধীরে ধীরে একটি সম্পর্কে পরিণত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন আর বিয়ের ন'মাস পরেই সেপ্টেম্বরে তাঁদের জীবনে কন্যাসন্তান আসে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement