
বাংলা ইন্ডাস্ট্রিতে সোজা সাপটা কথা বলতে অভ্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি যেটাই বলেন একেবারে মুখের ওপর। আর এই বিষয়ে তাঁর সুনাম ও বদনাম দুটোই রয়েছে। অভিনেত্রী হিসাবে স্বস্তিকা দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে ব্যক্তি স্বস্তিকাকে মানুষ যেন বেশি ভালোবাসেন। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন যে শ্যুটিং করার সময় তিনি কোন বিষয়ে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
সব দৃশ্যেই সাবলীল
সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকার কালীপটকা সিরিজ। যেখানে তাঁকে একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা গিয়েছে। আর সেই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে কোন বিষয়ে তিনি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। স্বস্তিকাকে প্রশ্ন করা হয় যে তিনি বলিউড বা টলিউডের কোনও কাজ করার সময় কখনও অস্বস্তিতে পড়েছেন? এ প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, 'আমাকে অস্বস্তিতে ফেলা খুবই কঠিন। আমি কোনও দৃশ্যেই অস্বস্তিতে পড়ি না। আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি প্রতিটা দৃশ্যে। একজন শিল্পী হিসাবে আমি সব দৃশ্য করতেই সাবলীল বোধ করি।'
কখন অস্বস্তিতে পড়েন স্বস্তিকা?
এরপরই স্বস্তিকা জানান যে তাঁকে অস্বস্তিকর পরিস্থিতিতে কখন পড়তে হয়। অভিনেত্রী বলেন, 'লাঞ্চ টাইমে কাঁচা পেঁয়াজ খেলে তারপর যদি তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ দৃশ্যের দরকার নেই, দুজনে মিলে কথা বলছি এমন দৃশ্য যদি হয়, তাহলে আমি খুবই বাওয়াল করি। ওটা আমার কাছে একদমই হবে না।' স্বস্তিকা জানান যে কাঁচা পেঁয়াজ খেয়ে সিন করতে আসাতে তাঁর ঘোর আপত্তি। কাঁচা পেঁয়াজ জাতীয় জিনিস কাজের জায়গায় একেবারেই চলবে না, বলেই জানিয়েছেন তিনি। এরপর স্বস্তিকা বলেন, 'এসআরকে-এর মতো পারফিউমের গন্ধ হলে চলবে।'
স্বস্তিকার কাজ
এই সিরিজে একসঙ্গে দেখা গিয়েছে স্বস্তিকা ও অনির্বাণকে। অভিনেত্রীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তাঁর অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল বহুদিনের। স্বস্তিকা টলিউড ও বলিউড দু জায়গাতেই কাজ করছেন চুটিয়ে। স্বস্তিকা বোল্ড অভিনেত্রী হিসাবেই পরিচিত। বিকিনিতেও তিনি বেশ স্বাচ্ছন্দ্য। বয়স বাড়লেও তা লুকিয়ে রাখতে নারাজ স্বস্তিকা। নিজের শর্তে জীবন পরিচালনা করতেই ভালোবাসেন অভিনেত্রী।