Advertisement

Swastika Mukherjee: 'আমার প্রিয়...', প্রাক্তনের ছবির গানে রিলস বানালেন স্বস্তিকা, VIDEO

টলিপাড়ায় স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জীবনকে নিজের মতো করে চালাতেই বেশি পছন্দ করেন তিনি। আর কিছুদিন পর থেকেই আলাদা সফর শুরু করবেন, আর তার আগে শান্তিনিকেতনের সোনাঝুরিতে নিজের প্রিয় গানে রিলস বানালেন স্বস্তিকা।

জিৎ-এর এই গানই সবচেয়ে প্রিয় স্বস্তিকারজিৎ-এর এই গানই সবচেয়ে প্রিয় স্বস্তিকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 3:37 PM IST
  • খুব শীঘ্রই কেরিয়ারের নতুন জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

খুব শীঘ্রই কেরিয়ারের নতুন জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর তকমার পাশাপাশি স্বস্তিকাকে এখন দিদি নম্বর ১-এ সঞ্চালিকার ভূমিকাতেও দেখা যাবে। দীর্ঘদিন ধরে এই শো সামলাচ্ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দিদির জুতোয় পা গলাতে চলেছেন স্বস্তিকা। সেই নতুন সফর শুরু করার আগে শান্তিনিকেতন ঘুরতে গেলেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে প্রাক্তন প্রেমিকের গানে রিল বানালেন অভিনেত্রী। 

স্বস্তিকার প্রিয় গান
টলিপাড়ায় স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জীবনকে নিজের মতো করে চালাতেই বেশি পছন্দ করেন তিনি। আর কিছুদিন পর থেকেই আলাদা সফর শুরু করবেন, আর তার আগে শান্তিনিকেতনের সোনাঝুরিতে নিজের প্রিয় গানে রিলস বানালেন স্বস্তিকা। শুভদৃষ্টি সিনেমার হিট গান মন রাগে-অনুরাগে, যেখানে জিৎ ও কোয়েলকে দেখা গিয়েছিল, সেই গানটি স্বস্তিকার প্রিয় গান। নীল রঙের পোশাক, চোখে চশমা পরে অভিনেত্রী তাঁর প্রিয় গানে মজলেন। তবে শুধু গানই নয়, আরও একটি বিষয় রয়েছে এখানে।

 

জিৎ-কোয়েলের গানে ভিডিও করলেন অভিনেত্রী
স্বস্তিকা তাঁর ক্যাপশনে লিখেছেন, 'আমার প্রিয় গান, প্রায় ২০ বছর আগে মনে হয় এই ছবি মুক্তি পেয়েছে, আমি সব সময়ই এই গানের শ্যুট লোকেশনে গিয়ে ভিডিও তৈরি করতে চেয়েছি। ওই জায়গায় আমি বহুবার গিয়েও আমি হাজার বার ভিডিও তৈরি করতে ভুলে গেছি। স্বস্তিকা এর সঙ্গে এও জানিয়েছেন যে সঙ্গে ফটোগ্রাফার নিয়ে না ঘুরলে, তিনি নিজেই ভিডিও তৈরি করার উপায় বের করে নেন।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

জিৎ-স্বস্তিকার প্রেম
একসময় স্বস্তিকা ও জিতের প্রেম কাহিনী ছিল টক অফ দ্য টাউন। অল্প বয়সে বিয়ে আর তারপর স্বামীর থেকে আলাদা হওয়ার পর ফিল্মি দুনিয়ায় পা রাখেন স্বস্তিকা। আর জিতের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটিও বাঁধেন তিনি। জিৎ ও স্বস্তিকার লাভ স্টোরি সেখান থেকেই শুরু। যদিও তাঁদের প্রেম পরিণতি পায়নি। ব্রেকআপ হয়ে যায় স্বস্তিকা ও জিতের। তবে জিতের এই গানটি অভিনেত্রীর প্রিয় গান। আর সেই গানেই শ্যুট লোকেশনে গিয়ে অবশেষে ভিডিও তৈরি করলেন নায়িকা। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

দিদি নং ১-এ স্বস্তিকা
আগামী ২৯ জুন একেবারে নতুন মোড়কে হাজির হবে দিদি নম্বর ১। আর তার নতুন প্রোমো সামনে আসতেই রচনার পরিবর্তে স্বস্তিকাকে দেখে সকলেই অবাক হন। এবার থেকে এই শোয়ের দায়িত্ব সামলাবেন স্বস্তিকাই। রচনার জায়গায় দিদি স্বস্তিকা কতটা দর্শকদের মন জয় করতে পারেন, সেইদিকেই নজর থাকবে সকলের।     

Read more!
Advertisement
Advertisement